ঢাকা   ০২:০৯:১৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ডেমরায় ট্রাফিক পুলিশের উদ্যোগে মাস্ক বিতরণ

মো.বশির উদ্দিন/ডেমরা প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৯ জানুয়ারি, ২০২২
  • ৩৯২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের নতুন ও শক্তিশালী ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাবের কারণে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলামের নির্দেশনায় এবং ওয়ারী বিভাগের ডিসি ট্রাফিক মো: সাইদুল ইসলামের তত্ত্বাবধানে ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা’র উদ্যোগে আজ সকাল ১০টায় ডেমরা চৌরাস্তা এবং মাতুয়াইল মেডিকেল পয়েন্টে দায়িত্বরত পুলিশ সদস্য ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ ও যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়।

সরেজমিনে দেখা যায়, আজ রবিবার দুপুরে রাজধানীর ডেমরার স্টাফ কোয়ার্টার এলাকায় পুলিশ চেকপোস্টে দায়িত্বরত পুলিশ সদস্যরা গরীব, অসহায় এবং শ্রমজীবী মানুষদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করতে। একইসঙ্গে তারা ঢাকায় প্রবেশ করা গাড়িতে জীবাণুনাশক স্প্রে করার সঙ্গে সঙ্গে ড্রাইভারদেরকে স্যানিটাইজ করে শহরের ভেতর প্রবেশ করাচ্ছেন।

ট্রাফিক ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান হোসেন মোল্লা বলেন, আমরা নিজেদের উদ্যোগে বাজার থেকে মাস্ক, স্যানিটাইজার এবং জীবাণুনাশক কিনে এনেছি। যারা গরীব দুঃখী এবং অসহায় মানুষ, যাদের মাস্ক কেনার সামর্থ্য নাই তাদেরকে আমরা এগুলো পরিয়ে দিচ্ছি। পাশাপাশি করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করছি তারা যেন অহেতুক বাইরে ঘোরাফেরা না করে। তিনি আরও বলেন, যে গাড়ি ঢাকার ভিতরে প্রবেশ করছে সেই গাড়ি এবং ড্রাইভারদের আমরা জীবাণুনাশক স্প্রে করে তারপর ঢাকাতে প্রবেশ করাচ্ছি। এই ভাইরাস মোকাবেলায় যে যার সামর্থ্যমত এগিয়ে এসে সাহায্য এবং সহযোগিতা করবে এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি