ঢাকা   ০৪:৩০:৫৪ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম

বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্র্ষ উদ্যাপিত

মনিরুজ্জামান :
  • আপডেট টাইম : শনিবার, ৮ জানুয়ারি, ২০২২
  • ৪৬৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:
ভোলার বোরহানউদ্দিনে শনিবার বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ১৯২১ সালে প্রতিষ্ঠিত ভোলার বোরহানউদ্দিন কামিল (আলিয়া) মাদ্রাসার প্রতিষ্ঠার শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠান উদ্যাপিত হয়েছে। শনিবার সকালে নানা বয়সের প্রায় ১ হাজার ২০০ শত ডেলিগেট মাদ্রাসা ক্যাম্পাসে উপস্থিত হন। ওই সময় সাবেক বন্ধুদের পেয়ে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়। স্মৃতিকাতর হয়ে পড়েন অনেক সাবেক শিক্ষার্থী।

জাতিয় সংগীতের সাথে জাতিয় পতাকা ও শতবর্ষের পতাকা উত্তোলন করে ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল, শতবর্ষ উদ্যাপন কমিটির আহবায়ক পৌর মেয়র মো. রফিকুল ইসলাম অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
কামিল মাদ্রাসার গভর্ণিং বডি’র সভাপতি ও শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক পৌর মেয়র মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বাণিজ্যমন্ত্রী তোফয়েল আহমেদ এমপি। ওই সময় তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার উন্নয়নে সর্বাত্বক সহযোগিতার আশ^াস দেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে শিক্ষা অগ্রগণ্য। ওই সময় তিনি মাদ্রাসার অবকাঠামো উন্নয়নের আশ^াস দেন।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, বাংলাদেশ ইসলামি বিশ^বিদ্যালয়ের ইসলামিক স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান প্রফেসর আ.ন.ম রফিকুর রহমান আল-মাদানী, ইসলামি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ড. মো. ইকবাল হোসাইন, ড. মোহাম্মদ অলী উল্যাহ, চট্রগ্রাম বিশ^বিদ্যালযের প্রফেসর ড. নূরে আলম, ইসলামি আরবি বিশ^বিদ্যালয়ের পরিদর্শক ড. মো. জাভেদ, বোরহানউদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ এ,বি আহমদ উল্যাহ আনছারী প্রমুখ।

এছাড়া মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা স্মৃতিচারণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি