1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে দারুল উলূম হাটহাজারী মুহতামিমের শোক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে দারুল উলূম হাটহাজারী মুহতামিমের শোক

কে এম ইউসুফ ::
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ২৮৫ বার

বিশিষ্ট আলেমে-দ্বীন মাওলানা জাফরুল্লাহ খানের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া (দা.বা.)।

গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় তিনি বলেন- ‘মাওলানা জাফরুল্লাহ খান ছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের পথে নিবেদিতপ্রাণ এক কর্মী এবং উঁচুমাপের মুহাদ্দিস ও আলেমে-দ্বীন। স্বাধীনতা যুদ্ধের বছর তিনি দারুল উলূম হাটহাজারী হতে দাওরায়ে হাদীস উত্তীর্ণ হয়েছেন। সে হিসেবে তিনি দারুল উলূম হাটহাজারীর কৃতিসন্তান ছিলেন।’

হাটহাজারী মাদরাসা মুহতামিম- শোকাতুর হয়ে বলেন- মরহুম মাওলানা জাফরুল্লাহ খান ইন্তিকালের মাত্র ১২ ঘন্টা আগে হাটহাজারী মাদরাসা সফর করে গেছেন।

সূত্র জানায়, শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা আব্দুচ্ছালাম চাটগামী, আল্লামা নূরুল ইসলাম জেহাদী রহ.দ্বয়সহ মাকবারায়ে জামেয়ায় শায়িত আকাবিরদের কবর যিয়ারত করেন। পরে নানা বিষয়ে ঘন্টাব্যাপী আলাপচারিতায় তিনি
মাওলানা ইয়াহইয়া সাহেবকে উদ্দেশ্য করে বলেছিলেন- ‘আমি আর আসতে পারি কিনা জানি না। আপনি নিসবতান্ বাংলাদেশের মাদরাসাসমূহেরই মুরুব্বী। মাদরাসাগুলোকে নেগরানি করবেন। যেকোনোভাবে উলামায়ে কেরামের ঐক্য ধরে রাখতে হবে’।

শোকবার্তায় মাওলানা ইয়াহইয়া (দা.বা.) লিখেন- ‘তিনি যে আল্লাহর মাহবূব বান্দা ছিলেন কোনো সন্দেহ নেই। কার হায়াত কখন শেষ হবে, তা এতোটুকু আগেও অনুমান করার উপায় নেই। গতকাল রাতে কত আন্তরিকতার সাথে তার সাথে কথা হলো, আজ দুপুরেই তিনি কবরের বাসিন্দা হয়ে গেলেন। মেহেরবান আল্লাহ মরহুমকে মাগফিরাত ও জান্নাতের উঁচু মাকাম এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে সবরে জামিল দান করুন।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net