1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ২ উপজেলার নব নির্বাচিত ১৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ” চন্দনাইশের বরমায় ৩ হাজার ৫০০ বন্যাদুর্গত পরিবারের মাঝে আবদুর রহিম চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ জুলাই-আগস্টের শহীদদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল আল-মুঈন ত্রাণ তহবিল কর্তৃক বন্যাদুর্গতদের নগদ অর্থ বিতরণ কিশোরগঞ্জে ৭ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, সপ্তাহ পরেও হয়নি উদ্ধার মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা  শুরু শিক্ষা মন্ত্রণালয়ের ২২ কম্পিউটারের হার্ডডিস্ক উধাও, থানায় অভিযোগ সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা: বিএনপি নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ চকবাজার থানা কমিটি কর্তৃক সাইবার ইউজার দলের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে গুজব/তথ্য সন্ত্রাস প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা ও দোয়া মাহফিল

মাগুরায় ২ উপজেলার নব নির্বাচিত ১৪ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের শপথ অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জানুয়ারি, ২০২২
  • ৪৭২ বার

মাগুরার মহম্মদপুর ও শালিখা উপজেলার ইউনিয়ন পরিষদে নব-নির্বাচিত ১৪জন চেয়ারম্যানের শপথ ১৩ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলম নব নির্বাচিত প্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডক্টর বিরেন শিকদার, মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম, জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু,পৌর মেয়র খুরশীদ হায়দার টুটুল,জেলা তথ্য অফিসার রেজাউল করিম, জেলা নির্বাচন অফিসার অলিউল ইসলাম, শালিখা উপজেলা নির্বাহী অফিসার তারিফ উল হাসান, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট কামাল হোসেন, মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল্লাহ হেল কাফিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণ করেন মহম্মদপুর উপজেলার ২নং বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান, ৩নং দীঘা ইউনিয়ন পরিষদের খোকন মিয়া, ৪নং রাজাপুর ইউনিয়ন পরিষদের শাকিরুল ইসলাম শাকিল, ৫নং বালিদিয়া ইউনিয়নের মফিজুর রহমান, ৬নং মহম্মদপুর ইউনিয়ন পরিষদের উজ্জ্বল আক্তার কাফুর, ৭নং পলাশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সৈয়দ সিকান্দার আলী মনি, ৮নং নহাটা ইউনিয়ন পরিষদের তৈয়েবুর রহমান তুরাপ এবং শালিখা উপজেলার ১নং ধনেশ্বরগাতী ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান বিমলেন্দু শিকদার, ২নং তালখড়ি ইউনিয়ন পরিষদের সিরাজউদ্দিন মন্ডল, ৩নং আড়পাড়া ইউনিয়ন পরিষদের আরজ আলী, ৪নং শতখালী ইউনিয়ন পরিষদের আনোয়ার হোসেন ঝন্টু, ৫নং শালিখা ইউনিয়ন পরিষদের আলী হুসাইন, ৬নং বুনাগাতী ইউনিয়ন পরিষদের বক্তিয়ার উদ্দিন ও ৭নং গঙ্গারামপুর ইউনিয়ন পরিষদের আবদুল হালিম মোল্যা।

নির্বাচনের ফলাফল নিয়ে মামলা থাকায় মহম্মদপুর উপজেলার ১নং বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শপথ নিতে পারেননি জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net