ঢাকা   ০১:৩২:৩২ পিএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

লালমনিরহাট জেলায় ভুট্টাজাত শিল্প কারখানা প্রতিষ্ঠা করা হবে : বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
  • ৩৮০ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেছেন, ভোজ্য তেল ব্রাজিল থেকে আমদানি করা হয়। তাই সেখানে মুল্য বাড়লে দেশে ভোজ্য তেলের দাম আরও বাড়তে পারে। শনিবার২৯ জানুয়ারী বিকেলে লালমনিরহাট শেখ শফি উদ্দিন কমার্স কলেজে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেছেন। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি আরো বলেছেন, রমজানে পন্য দাম প্রায় সময় বাড়ে। এ বারের আসন্ন রমজানকে ঘিরে বাজারে পন্যের দাম স্বাভাবিক রাখতে কাজ চলছে। খোলা বাজারে ন্যাযমুল্যে পন্য বিক্রির পরিমান বাড়ানো হবে। টিসিবি’র পন্য বিক্রির পরিমানও দ্বিগুণ করা হবে রমজানে। মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই রমজানের নিত্য পন্যের বাজারএ জন্য বাজার মনিটরিং বাড়ানো হচ্ছে।

লালমনিরহাটের ব্রান্ডিং ফসল ভুট্টার চাষাবাদ ব্যাপক। তাই এ জেলায় ভুট্টাজাত শিল্প কারখানা প্রতিষ্ঠার কাজ করা হচ্ছে। একই সাথে এ জেলায় অর্থনীতিক অঞ্চল গড়ে তোলার কাজও চলমান রয়েছে। বর্তমান সরকার ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য প্রসারন কল্পে কাজ করছে। এরই অংশ হিসেবে লালমনিরহাটের মোগলহাট স্থলবন্দর চালু হলে উভয় দেশের বাণিজ্যের প্রসার ঘটবে। বন্ধ থাকা এ স্থলবন্দর চালু করারও পরিকল্পনা রয়েছে সরকারের। এ ছাড়াও বুড়িমারী স্থলবন্দর হয়ে ভারতের সাথে রেল পথ যোগাযোগ সচল করে উভয় দেশের বাণিজ্য সম্প্রসারনের জন্য সরকারের রেলপথ মন্ত্রনালয়কে বলা হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে টিপু মুন্সি আরও বলেন, তিস্তা নদীকে ঘিরে সরকার মহাপরিকল্প প্রহন করেছে। সাড়ে ৮হাজার কোটি টাকার একটি প্রকল্প বাস্তবানের পরিকল্প নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে তিস্তা পাড় তথা রংপুর বিভাগের পর্যাপ্ত উন্নতি ঘটবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চলের উন্নয়নে বেশ আন্তরিক। আমরা তারই নির্দেশনায় কাজ করে যাচ্ছি।

রোটারী ক্লাবের আয়োজনে ছিন্নমুল শীতার্তদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হতে লালমনিরহাট আসেন বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি। এ সময় তার সাথে ছিলেন, জেলা প্রশাসক আবু জাফর, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা চেম্বর অব কমার্সের সভাপতি শেখ আব্দুল হামিদ বাবু, অতিরিক্ত পুলিশ সুপার রবিউল ইসলাম ও পৌর মেয়র রেজাউল করিম স্বপন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি