ঢাকা   ০৯:০১:৩১ এএম, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্স লিমিটেডের ২৫ বছরপূর্তি উৎসব  মাগুরায় কাজীদের অধিক্ষেত্র বহাল রাখার দাবিতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন মাগুরায় ১ হাজার ১২০মিলি লিটার মদসহ পুলক বিশ্বাস (৫৬) নামে ১ জন গ্রেফতার আন্তমন্ত্রণালয় বৈঠকে সিদ্ধান্ত বিজয় দিবসে দেশজুড়ে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় নিকারের সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন কুমিল্লায় প্রতিষ্ঠা করা হবে বিকেএসপি: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক মরহুম এ কে এম ফজলুল কাদের চৌধুরী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পাঁচ দফা দাবিতে কক্সবাজারে নিকাহ রেজিস্ট্রারদের কর্মবিরতি মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লাভলু শেখ, স্টাফ রিপোর্টার লালমনিরহাট।
  • আপডেট টাইম : শনিবার, ১ জানুয়ারি, ২০২২
  • ৩৬৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কেককাটা, বর্ণাঢ্য রালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লালমনিরহাটে জাতীয় পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১জানুয়ারি) সকালে শহরের রেলওয়ে অফিসার্স ক্লাব চত্বর থেকে বর্ণাঢ্য রালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

জাতীয় পার্টির সদর উপজেলা শাখার আহবায়ক এ্যাডঃ নজরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জাহিদ হাসান লিমন। বক্তব্য রাখেন জাতীয় পার্টি জেলা শাখার সদস্য রফিকুল ইসলাম রতন, সুলতান আহমেদ বাবলু, সদর উপজেলা শাখার সদস্য সচিব রুহুল আমিন দুদু, পৌর শাখার সদস্য সচিব আলমগীর চৌধুরী প্রমুখ। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠানে জাতীয় পার্টি জেলা শাখা ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি