1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শাহবাগ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অমীমাংসিত ইস্যুর সমাধান ঢাকা-দিল্লি সম্পর্ক টেকসই করবে: রাষ্ট্রপতি টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা

শাহবাগ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৩ জানুয়ারি, ২০২২
  • ৪৫২ বার

শাহবাগ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে কম্বল বিতরণ।

ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্নআয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল শাহবাগ মানব উন্নয়ন সংস্থা নামক একটি সেচ্ছাসেবী সংগঠন।রবিবার রাজধানীর হোটেল পার্সের নীচে সেগুন বাগিচা এলাকায় শাহবাগ মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

সংস্থার সভাপতি আহসান হাবীবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৩ নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সামাজিক ব্যাক্তিত্ব,সকলের আস্থাভাজন
সরদার আব্দুল কাদের।

শীতবস্ত্র বিতরণকালে অসহায় মানুষের উদ্দেশে সরদার আব্দুল কাদের বলেন আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সামাজিক সংগঠক মো ওবায়দুল্লাহ,আব্দুল মমিন খান ও আলমগীর হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net