1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক দুর্ঘটনা শিকার ঠাকুরগাঁও-২ আসনে সাংসদ দবিরুল ইসলাম - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১১ মে ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে কিশোরীর মৃত্যু  কুমিল্লার মৎস্য উৎপাদন বৃদ্ধিতে ব্র্যাক ফিশারিজের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  আনোয়ারায় চাতরী চৌমুহনী বাজারে মাংস কিনলে জোর করে দিয়ে দেয় চর্বি, প্রতিবাদ করলে দেয় হুমকি  ৫৮ মাস আমার ক্ষমতা আছে, আমি যেভাবে চাই সেভাবে চলতে হবে ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে জুয়ার সরঞ্জামসহ গ্রেপ্তার-৯ কক্সবাজারে ‘জেন্ডার সংবেদনশীলতা’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত লালমাই যুক্তিখোলা বাজারে ধর্ষকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন পুলিশ সপ্তাহ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য উদ্বোধন : মাদার্শা একাদশ জয়ী

সড়ক দুর্ঘটনা শিকার ঠাকুরগাঁও-২ আসনে সাংসদ দবিরুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জানুয়ারি, ২০২২
  • ৩২৩ বার

ঠাকুরগাঁও-২ আসনের সাংসদ ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল বিষয়ক সংসদসীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

মঙ্গলবার বিকাল ৪টায় নির্বাচনী এলাকা বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী এলাকা থেকে পাড়িয়া যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বিষয়টি তাঁর বড় ছেলে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।

তাঁর বড় ছেলে মাজহারুর ইসলাম সুজন জানান, বিকালে গাড়ী চালক নয়ন সাংসদ দবিরুল ইসলামকে নিয়ে পাড়িয়া যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এতে তিনি হাতে ও পায়ে আঘাত পেয়েছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে উদ্ধার করে বড়বাড়ীস্থ বাসভবনে নিয়ে এসেছি। প্রাথমিক চিকিৎসা প্রদান করার পর তিনি সুস্থই আছেন এবং বাড়ীতেই আছেন।

ঠাকুরগাঁও-২ সাংসদ দবিরুল ইসলাম টানা ৭ বার নির্বাচিত সংসদ সদস্য। তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net