1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হাইকোর্টে মামলা খারিজ না করে শপথ নিলেন ইউপি সদস্য - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১কোটি টাকার প্রকল্প অনুমোদন, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিকে অভিনন্দন: এলাকায় মিষ্টি বিতরণ  আনোয়ারায় মাদক সেবনের দায়ে তিনজন কারাদণ্ড মাগুরায় ভূতুরে বিল! পল্লী বিদ্যুতের জিএম বরখাস্ত! বিদ্যুৎমন্ত্রীর দুঃখ প্রকাশ মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা সাহিদা বেগম ক্যান্সারে আক্রান্ত! অর্থাভাবে ধুঁকে ধুঁকে মৃত্যুর প্রহর গুনছে জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন – জেলা প্রশাসক চট্টগ্রাম  নবীগঞ্জে কৃতি শিক্ষার্থীদের মাঝে মেধা বৃত্তি প্রদান  মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন 

হাইকোর্টে মামলা খারিজ না করে শপথ নিলেন ইউপি সদস্য

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২
  • ৪৩২ বার

কুমিল্লার হোমনায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে ভোট কারচুপি,জাল ভোট ও ভোট পুনঃ গণনার দাবিতে হাইকোর্টে রিট পিটিশন করেন এক মেম্বার প্রার্থী। তিনি হলেন ৭নং ভাষানিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে টিউবওয়েল প্রতীক নিয়ে লড়াই করে ৯ ভোটের ব্যবধানে পরাজিত হওয়ায় মেম্বার প্রার্থী মোশারফ।রিট পিটিশনটি মোশারফ তার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী বজলু রহমান এর বিরুদ্ধে করেন। যা উচ্চ আদালতে শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। উক্ত রিট পিটিশনটি শুনানির জন্য দিন, তারিখ ধার্য থাকলেও গত ১৭ জানুয়ারি শপথ গ্রহণ করেন বিজয়ী প্রার্থী বজলু রহমান। এ শপথ বাক্যপাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে।

এদিকে রিট পিটিশনকারী মোশারফ বলেন, আমি গত ২৮ নভেম্বর ২০২১ইং তারিখে হোমনা উপজেলার ৭নং ভায়ানিয়া ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে টিউবওয়েল মার্কা নিয়ে মেম্বার পদে নির্বাচন করি। উক্ত নির্বাচনে জনগণের ভোটে আমি জয়ী হলেও আমার প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতীকের প্রার্থী বজলু রহমান ভোট কারচুপি করে আমাকে পরাজিত করে। এতে আমি গত ২৬ ডিসেম্বর ২০২১ইং তারিখে ভোট পুনঃ গণনার দাবিতে হাইকোর্টে একটি রিট পিটিশন করি। যাহার নাম্বার ১৩২৭৯/২১।যাহা উচ্চ আদালতে শুনানির জন্য অপেক্ষায় রয়েছে। এই অবস্থায় মামলা খারিজ না করে মহামান্য হাইকোর্টকে অবমাননা করে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বজলু রহমান শপথ গ্রহণ করেন।আমি মহামান্য হাইকোর্টের কাছে বিচার দাবি করছি।

এবিষয়ে জানতে চাইলে উপজেলা রিটার্নিং কর্মকর্তা রুহুল আমিন বলেন, আমাদের কাছে রিট পিটিশন এর পেপার জমা দিয়েছে,আমি উপজেলা নির্বাচন অফিসারকে বিষয়টি অবগত করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দেন বলেন,আমি গেজেট অনুয়ায়ী শপথ পড়াইছি,আমার জানা নেই ঐব্যক্তির রিট পিটিশনের স্থগিত আদেশ আছে কিনা। যদি থাকে অবশ্যই ব্যবস্থা নিবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net