1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় অভিযান হাটহাজারী উপজেলা প্রশাসনের : ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন কাহারঘোনায় পুরস্কার বিতরণী: মাদকবিরোধী ঐক্য গড়ার আহ্বান বক্তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্টাফ’র মৃত্যুতে কর্মকর্তা কর্মচারীদের শোক প্রকাশ 

হালদায় অভিযান হাটহাজারী উপজেলা প্রশাসনের : ২ হাজার মিটার ঘেরা জাল জব্দ

কে এম ইউসুফ (হাটহাজারী) চট্টগ্রাম ::
  • আপডেট টাইম : রবিবার, ২ জানুয়ারি, ২০২২
  • ৩৪২ বার

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়েছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

রবিবার (২ জানুয়ারী) অভিযানে নদীর উত্তর মাদার্শা অংশের আমতুয়া পয়েন্ট থেকে ২ টি ও রামদাশহাট স্লুইচগেটের নিকট হতে ১ টি ঘেরা জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের দৈর্ঘ্য ২ হাজার মিটার। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থানে অভিযান তৎপরতা চালিয়ে উক্ত দুটি পয়েন্টে এই জাল উদ্ধার করা হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিস্ট্রেট মো. শাহিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতার জন্য উত্তর মাদার্শা ইউপি চেয়ারম্যান, আইডিএফ, মৎস্য অফিসার এবং উত্তর মাদার্শার গ্রাম পুলিশ সদস্যগণকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ইউএনও বলেন- “হালদার মা মাছ, ডলফিন ও জীববৈচিত্র্য রক্ষায় প্রায় প্রতিদিনই হালদার বিভিন্ন পয়েন্টে উপজেলা প্রশাসনের অভিযান কিংবা নজরদারি রয়েছে। এ ধারা অব্যাহত থাকবে। প্রশাসনকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানাচ্ছি। “

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net