ঢাকা   ০৬:৪৮:২৭ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

আমিন আমিন ধ্বনিতে মুখরিত বায়তুশ শরফ ইছালে ছওয়াব মাহফিল

আবদুল করিম, লোহাগাড়া সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মৃদু বাতাস। নাতিশীতোষ্ণ আবহাওয়া। মাঠের প্যান্ডেল ছাড়িয়ে বাইরের খালি জায়গায়, রাস্তা-ঘাট, পাশ্ববর্তী বসতঘরের উঠানে-ছাঁদে, চারদিকে লোকে লোকারণ্য। লক্ষাধিক মানুষের আমিন আমিন ধ্বনিতে মুখরিত বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ কমপ্লেক্স। শনিবার আছরের নামাজের আগ মুহূর্তে প্রায়ই ঘন্টাখানেকের আখেরি মোনাজাতে ভারত, ফিলিস্তিন, কাশ্মীর, বার্মা সহ বিভিন্ন দেশের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করা হয়।

এতে মোনাজাত পরিচালনা করেন বাইতুশ শরফ দরবারের রাহবার আল্লামা শায়খ মোহাম্মদ আবদুল হাই নদভী (ম.জি.আ)।

লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া আখতরাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা শাহ মাওলানা মীর মুহাম্মদ আখতার (র.) ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার (র.) এর ৩ দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলে শনিবার আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে হাজার হাজার লোকজনের সমাগম হয় বায়তুশ শরফ কমপ্লেক্সে।

এদিন সকাল থেকে দেশের শীর্ষ আলেমদের আলোচনা চলে মোনাজাতের আগ মুহুর্ত পর্যন্ত। বিজ্ঞ আলেমদের আলোচনায় উঠে আসে বায়তুশ শরফ শিরক ও বিদআত মুক্ত একটি দরবার। সারাদেশে তাদের কার্যক্রমের ছড়িয়ে দিতে পারলে দেশে ভন্ড পীরদের আর জায়গায় হবেনা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি