ঢাকা   ০২:৫৬:০৫ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

ইনাতগঞ্জে দিন মজুরের গরু চুরি।। আতংকে কৃষকরা

নবীগঞ্জ (হবিগঞ্জ)প্রতিনিধি।।
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৮ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে শিবচরন রবিদাস নামে এক দিন মজুরের একটি গরু চুরি হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানাযায় নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ পূর্ব বাজার ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে প্রায় ২’শ গজ দুরে খালের ওপারে রবিদাশের বাড়ী। সম্প্রতি এলাকার একটি সংঘবদ্ধ চোরের দল গরুটি চুরি করে নিয়ে যায়। বিভিন্ন হাট বাজারসহ সম্ভাব্য সব স্থানে খোঁজ খবর নিয়েও তিনি গরুটির সন্ধান পাননি।শিবচরন রবিদাশ জানান,জোতা পালিশ করে জীবিকা নির্বাহ করে থাকি। অনেক কষ্ট করে গরুটি ক্রয় করে লাভের আশায় শত ব্যস্ততার মাঝেও লালন পালন করে আসছিলাম। তিনি জানান চোরেরদল আমার স্বপ্ন ভেঙ্গে দিলো। চুরি হওয়া গরুটির মূল্য প্রায় ৬০/৭০ হাজার টাকা। গরুটি খোঁজে বের করার জন্য তিনি প্রশাসনের প্রতি জোর দাবি জানানউল্লেখ্য,সম্প্রতি ইনাতগঞ্জ এলাকায় চুরি বৃদ্ধি পেয়েছে। ইতিমধ্যে চোরের দল বাজারের প্রাণ কেন্দ্রে অবস্থিত ইনাতগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের একটি টিউবওয়েল খোলে চুরি করে নিয়ে যায়। প্রশাসনিক ব্যবস্থা জোরদার করার জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি