ঢাকা   ০৪:৪৪:৫৬ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

ঈদগাঁওতে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৭ বার
  • ৬ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের ঈদগাঁও বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন একটি গ্যারেজ থেকে মোঃ ইয়াছিন (২৫) নামের এক ইজিবাইক (টমটম) চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মোঃ ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দক্ষিণ মাইজপাড়া ৩নং ওয়ার্ডের উদ্দিনের পুত্র।

রোববার (৬ ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে বাজারের মামনি হাসপাতাল সংলগ্ন আমির হোছাইনের (প্রকাশ-মাস্টার) গ্যারেজে এ ঘটনাটি ঘটেছে।

সংবাদ পেয়ে সকাল ১১ টার দিকে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং সুরতহাল রিপোর্ট তৈরী শেষে ময়না তদন্তের জন্য লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরন করেন।

এদিকে ঘটনার পরপরই গ্যারেজ মালিক আমির হোছাইন এবং কর্মচারী আনু গা ঢাকা দেয়। পুলিশের ধারনা বিদ্যুত স্পৃষ্ট হয়ে ইয়াছিন মারা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত ইয়াছিনের স্ত্রী তাজমিন আক্তার জানায়, তার স্বামী ইয়াছিন ঈদগাঁও ইউনিয়নের দঃ মাইজাপাড়ার বাসিন্দা হলেও স্ত্রী সন্তান নিয়ে বসবাস করেন ইসলামপুর ইউনিয়নের ফকিরা বাজারের অদুরে ভিলেজার পাড়ায়।
মিনহা মনি নামে দু’বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে তাদের সংসারে। ঘটনার দিন খাওয়া দাওয়া সেরে সকাল ৯ টার দিকে ইজিবাইক নিতে গ্যারেজের উদ্দেশ্যে বের হন তার স্বামী ইয়াছিন। বাসা থেকে বের হওয়ার দেড় ঘন্টা পর জানতে পারেন স্বামী ইয়াছিন মারা গেছে।

ঘটনাস্থলে উপস্থিত নুরুল আবছার জানান, ইয়াছিনকে গ্যারেজের ভেতর পড়ে থাকতে দেখে অজ্ঞাতনামা কয়েকজন ড্রাইভার তাকে নিয়ে পাশ্ববর্তী মামনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
এরপর ওই ড্রাইভারেরা ইয়াছিনকে নিয়ে ইজিবাইকযোগে ফকিরা বাজারের দিকে নিয়ে যায় কিন্ত বাসা চিনতে না পেরে আবারোও ইয়াছিনকে একই স্থানে এনে রেখে দেয়।

ঘটনাস্থলে উপস্থিত ইজিবাইক চালক নুরুল আলম, রশিদ আহমদসহ আরো অনেকের দাবী গ্যারেজের সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করলে ঘটনার মূল রহস্য জানা যাবে।

শ্রমিক নেতা মোঃ আলমগীর জানায়, গ্যারেজ মালিক একই ইউনিয়নের দঃ মাইজপাড়া গ্রামের জেবর মুল্লুকের ছেলে আমির হোছাইন দীর্ঘদিন ধরে কারনে অকারনে শ্রমিকদের উপর বিভিন্নভাবে নির্যাতন চালিয়ে আসছে। শ্রমিক নির্যাতনের কারনে তার বিরুদ্ধে থানায় অনেকবার শালিস বৈঠকও হয়েছে। তার গ্যারেজের বৈদ্যুতিক সংযোগগুলো সুরক্ষিত নয় এবং অত্যন্ত বিপজ্জনক অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এ কারনেই এধরনের হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে।

শ্রমিক ছৈয়দ আলমের দাবী গত বছর বর্ষাকালে আয় কম হওয়াতে একদিন দৈনিক জমা ২০ টাকা কম দেওয়াতে আমির হোছেন তার গোপনাঙ্গে ব্যাটারীর বিষাক্ত পানি ঢেলে দিয়েছিল।

এ ব্যাপারে গ্যারেজ মালিক আমির হোসেন অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে জানান, কর্মচারী আনুর ভূলের কারনে পুরো গাড়ীটিই বিদ্যুতায়িত হয়ে পড়ায় দুর্ঘটনাটি ঘটেছে বলে লাইন কেটে দেয়।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল হালিম বলেন, ময়না তদন্ত রিপোর্ট হাতে এলে ঘটনার প্রকৃত কারন জানা যাবে। এছাড়া দোষীদের বিরুদ্ধে শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি