1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁও পোকখালীতে ২ সন্তানের জনকের মরদেহ উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার 

ঈদগাঁও পোকখালীতে ২ সন্তানের জনকের মরদেহ উদ্ধার

সেলিম উদ্দীন,ঈদগাঁও।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৮ বার

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী থেকে নুরুল হাকিম (৫২) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) সকালে তার বসতবাড়ি থেকে মৃতদেহটি উদ্ধার করে ঈদগাঁও থানা পুলিশ।

নুরুল হাকিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মধ্যম পোকখালীর মৃত আহমেদ ছবির ছেলে এবং দুই সন্তানের জনক।

পোকখালী ইউপি চেয়ারম্যান রফিক আহমদ পরিবারের বরাত দিয়ে বলেন, নুরুল হাকিম মানসিক ভারসাম্যহীন ছিল। পারিবারিক দরিদ্রতার কারণে মাঝেমধ্যে মনোমালিন্য সৃষ্টি হত। এ দিন স্ত্রী, সন্তানদের অনুপস্থিতিতে বাড়ির রুমে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়দের কাছে জানতে পেরে ঈদগাঁও থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।

সুরতহাল প্রতিবেদন তৈরীকারী উপ-পরিদর্শক (এসআই) কামাল উদ্দীন জানান, প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ময়না তদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net