1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের ঈদগাঁওতে দু’বসতঘর ভস্মীভূত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

কক্সবাজারের ঈদগাঁওতে দু’বসতঘর ভস্মীভূত

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭১ বার

কক্সবাজারের ঈদগাঁওতে দু’বসতঘর আগুনে পুড়ে ভস্মীভূত হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারী ) ভোররাতে ঈদগাঁও ইউনিয়নের চান্দেরঘোনা এলাকার কাটামোরা গ্রামে অগ্নিকান্ডের এ ঘটনাটি ঘটেছে।

অগ্নিকান্ডের ফলে আনুমানিক ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভূক্তভোগীরা জানিয়েছে।
ক্ষতিগ্রস্থ বাড়ী মালিকেরা হলেন, ওই গ্রামের প্রবাসী সাদ্দাম ও আবুল হোসেন।

প্র্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার সন্ধ্যায় মশা তাড়াতে আবুল হোসেন তার গোয়ালঘরে মশার কয়েল প্রজ্জ্বলন করে। এক পর্যায়ে কয়েলের আগুন পার্শ্ববর্তী খড়ের গাদায় লাগে। এতে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে এবং খড়ের গাদার অদুরের ঘর দুটিতে আগুন ধরে যায়।

সংবাদ পেয়ে রামু ফায়ার সার্ভিস স্টেশন থেকে দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষনে ঘর দুটি জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
ওইদিন বিকেলে সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও ইউপি চেয়ারম্যান ছৈয়দ আলম ক্ষতিগ্রস্থ বাড়ী দুটি পরিদর্শণ করেন এবং ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ টাকা,কম্বল, চাল, ও খাদ্য সামগ্রী বিতরন করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বাড়ী দুটি পুণঃনির্মান করে দেয়ার আশ্বাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net