1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রকৌশলীগনের মানববন্ধন।। - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রকৌশলীগনের মানববন্ধন।।

আলমগীর হোসেন, খাগড়াছড়িঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৩ বার

এডিপিভুক্ত প্রকল্পে জেলা প্রশাসকদের (ডিসি) দিয়ে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন কমিটি করতে জনপ্রশাসন মন্ত্রণালয় যে চিঠি পাঠিয়েছে তা বাতিলের দাবি জানিয়েছে প্রকৌশলীদের সংগঠন ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ (আইইবি) খাগড়াছড়ি।।

জেলা প্রশাসনকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ প্রত্যাহারের দাবীতে আইইবির উদ্যোগে মানববন্ধন করেছেন খাগড়াছড়ি জেলায় কর্মরত প্রকৌশলীগন।

আজ ১০ ফেব্রুয়ারি, ২০২২ খ্রি., বৃহস্পতিবার ১১টায় আইইবি সদর দফতরের উদ্যোগে সারাদেশের ৬৪টি জেলায়, আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৩টি উপকেন্দের সাথে একযোগে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করেন তারা।

জানা জায়- ১৮ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের স্বাক্ষরিত চিঠিতে সরকারের উন্নয়ন প্রকল্পসমূহ মাঠ পর্যায়ে সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে এডিপিভুক্ত শতভাগ প্রকল্পের পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিতকরণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসনকে সম্পৃক্ত করতে অনুরোধ করেছেন। জেলা প্রশাসকগণকে এডিপিভুক্ত শতভাগ প্রকল্প পরিবীক্ষণ ও মূল্যায়নের দায়িত্ব প্রদান সম্পর্কিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশ বাতিল করার জন্য এই মানববন্ধনের আয়োজন করে। ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net