1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরফ্যাসনে সাংবাদিক হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলা।।বিওজেএ'র নিন্দা - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

চরফ্যাসনে সাংবাদিক হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলা।।বিওজেএ’র নিন্দা

ভোলা প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬১ বার

চরফ্যাসনে প্রশাসনের অভিযানে বন্ধ করে দেয়া করাতকল ফের চালু এ নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা শাখার সদস্য ও সময়য়ের বার্তা পত্রিকার সাংবাদিক হাসান লিটনের ওপর প্রকাশ্য সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার রাত ৯টায় দক্ষিণ আইচা বাজারের ওপর সন্ত্রাসী রায়হান মুন্না এই হামলার ঘটনা ঘটিয়েছে বলে আহত সাংবাদিক হাসান লিটন জানিয়েছেন। ঘটনার পরই সহকর্মীরা আহত সাংবাদিক হাসান লিটনকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান। এঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন চরফ্যাসন উপজেলা সুত্রে জানাগেছে।

হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক হাসান লিটন জানান, সম্প্রতি সময়ে দক্ষিণ আইচায় কিশোরগ্যাং গ্রæপের মূল হোতা সন্ত্রাসী রায়হান মুন্নার দুলাভাই সানাউল্লাহ রেজভীর মালিকানধীন একটি অবৈধ করাতকল ভ্রাম্যমান আদালত অভিযান চালয়ে বন্ধ করে দেয়। স্থানীয় এক প্রভাবশালী নেতা জাহাঙ্গীর হাওলাদেরর জামাতা হওয়ায় বন বিভাগ ও প্রশাসনকে ম্যানেজ করে ফের ওই করাতকল চালু করে দেন। এনিয়ে সাংবাদিক হাসান লিটন একাধিক সংবাদ পত্রে সংবাদ প্রকাশ করেন। এনিয়ে ক্ষিপ্ত হন করাতকল মালিক সানাউল্লাহ রেজভী ও তার শ্যালক রায়হান মুন্না। বুধবার রাতে সাংবাদিক হাসান লিটন পেশাগত দ্বায়িত্ব পালন শেষে দক্ষিণ আইচা বাজারে আড্ডা দিচ্ছিলেন। এসময় কিশোর গ্যাং গ্রæপের মূল হোতা সন্ত্রাসী রায়হান মুন্না ও তার দলবল নিয়ে তার ওপর অর্তকিত হামলা চালিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে সহকর্মী ও স্বজনরা তাকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করান।

স্থানীয় বাজার ব্যবসায়ীরা জানান, কিশোর গ্যাং গ্রæপের মুল হোতা রায়হান মুন্না ইতিপুর্বে ও একাধিক ব্যক্তিকে মারধর সহ লাঞ্চিত করেছেন। সে মাদক চক্রের সাথে জড়িত বলেও স্থানীয়দের অভিযোগ।

সাংবাদিক হাসান লিটনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশন ভোলা জেলা শাখার সভাপতি খলিল উদ্দিন ফরিদ ও সাধারন সম্পাদক ছোটন সাহ এবং চরফ্যাসন উপজেলা শাখার সভাপতি নোমান সিকদার ও সাধারন সম্পাদক মিজান নয়ন তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলাকে সংবাদ পত্রের কন্ঠ রোধের সামিল উল্লেখ করে দ্রæত সন্ত্রাসী রাহায়ান মুন্নাকে আইনের আওয়াতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান । অন্যথায় বাংলাদেশ অনলাইন জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনসহ সকল সাংবাদিক সংগঠন বিচারের দাবীতে লাগাতার নানান কর্মসুচী গ্রহন করবেন। অভিযুক্ত রায়হান মুন্না এব্যাপারে কোন মন্তব্য করতে রাজি হননি।

দক্ষিণ আইচা থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net