ঢাকা   ০৫:৪৬:২২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় পরামর্শ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামে দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় মরুহম এয়ার আহমেদ মজুমদারের স্বরণে ছারছীনা শরীফের আ’লা হয়রত পীর সাহেব কেবলার শুভাগমন উপলক্ষে আয়োজিত বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে পরামর্শ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার শুভপুর ইউনিয়নের পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, শুভপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার। সভায় প্রধান বক্তা ছিলেন শুভপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খলিলুর রহমান মজুমদার।

পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কাহ্হার এর সভাপতিত্বে ও কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাবরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন শাহ্ সাহেব মসজিদের খতিব মাওলানা আব্দুল কাদের, ধনুসাড়া ফাযিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল জলিল, ঢাকা খিলক্ষেত থানা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী আসলাম উদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, সাধারণ সম্পাদক এরশাদ উল্লাহ্, শুভপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ডা. হারুনুর রশিদ, পৌর জাতীয় পার্টির সভাপতি নজির আহম্মেদ প্রমুখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম মেম্বার, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক সোহাগ মোর্শেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কুমিল্লা দক্ষিণ জেলা যুব-সংহতির তথ্য-প্রযুক্তি সম্পাদক ইয়াকুব আলী মজুমদার ছোটন, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্র সমাজের আহবায়ক মিজানুর রহমানসহ স্থানীয় জাতীয় পার্টি, অঙ্গ সংগঠন ও ছাত্র হিযবুল্লাহ্ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে কুরআন তেলাওয়াত ও মাদরাসার নিজস্ব সংগীত পরিবেশনের মাধ্যমে সভা শুরু হয়।

উল্লেখ্য, পাশাকোট দারুচ্ছুন্নাত দ্বীনিয়া মাদরাসায় আগামী ৩ ও ৪ মার্চ দুইদিন ব্যাপী বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উক্ত মাহফিলে হাজার হাজার ধর্মপ্রাণ মুসলমানরা আখেরি মুনাজাতে অংশগ্রহণ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি