1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী  ঈদগাঁওয়ে বিপুল পরিমাণ ইয়াবা,ব্যবহৃত মিনি টমটমসহ গ্রেপ্তার-৩ বিশ্বকাপ ফুটবল উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন প্রধানমন্ত্রীর বাংলাদেশকে এগিয়ে নিতে শিক্ষাই হবে প্রধান চালিকাশক্তি: শিক্ষামন্ত্রী হরমুজে ২ জাহাজ ও কুয়েত-বাহরাইনের মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত 

নবীনগরে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আই কে ইব্রাহীম:
  • আপডেট টাইম : রবিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩৯ বার

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রশাসনের আয়োজনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশ নেয়‌।

উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোকাররম হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম, সহকারী শিক্ষা কর্মকর্তা মতিয়ার রহমান, তথ্য কর্মকর্তা নাছিমা আক্তার লাকি, প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ, শিক্ষক মইনুল হোসেন চৌধুরী, শিক্ষক ও সাংবাদিক মোঃ কামরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকগণ।

কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা দেবনাথ। ‘খ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রিয়া মনি ও ‘গ’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী শুভ চক্রবর্তী।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ‘ক’ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে আলিয়াবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল মারিয়ম এবং ‘খ’ বিভাগে নবীনগর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ খালেদ আহমেদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net