ঢাকা   ১২:৩০:৫০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

প্রাণী মৃত্যুর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: বনমন্ত্রী!!

শ্রীপুর (গাজীপুর) থেকে ফজলে মমিনঃ
  • আপডেট টাইম : রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শেখ মুজিব সাফারি পার্ক সরেজমিনে পরিদর্শনকালে বনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেন,
সাফারি পার্কের প্রাণী মৃত্যুর ঘটনায় কারো দায়িত্ব অবহেলার প্রমাণ পাওয়া গেলে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ইতিমধ্যে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার ভৌমিককে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

আগামী দশ কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট জমা দিবে বলে জানিয়েছেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

আজ রোববার বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক পরিদর্শনকালে মন্ত্রী সাংবাদিকদের বলেন, পার্কে গত কয়েক মাসে কতটি প্রাণী মারা গেছে তার তথ্য উদ্‌ঘাটনের জন্য একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে। প্রাণী মৃত্যু ঠেকাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জেব্রা, বাঘ ও সিংহী মৃত্যুর সঙ্গে কোনো কর্মকর্তা জড়িত থাকার প্রমাণ পেলে তাঁদের বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা নেওয়া হবে। প্রাণী মৃত্যুর সঙ্গে কারও কোনো ইন্ধন থাকলে তা তদন্ত করে বের করে ব্যবস্থা নেওয়া হবে। এর পেছনে কে কে জড়িত তাও খোঁজে বেড় করা হবে।

মন্ত্রী আরও বলেন, আজ আমরা সরেজমিনে পরিদর্শন করে দেখব। তদন্ত রিপোর্টগুলো দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তদন্ত কমিটিকে বেঁধে দেওয়া সময় পর্যন্ত আমরা অপেক্ষা করব। প্রাণী মৃত্যু ঘটনার পর পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুর কবির, ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান ও ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মুহাম্মদ জুলাকারনাইকে দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পার্কে কতগুলো প্রাণী অসুস্থ রয়েছে তা সরেজমিনে দেখব। তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন-বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাবিবুন নাহার, স্থানীয় সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামাল, বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সঞ্জয় কুমার ভৌমিক, প্রধান বনসংরক্ষক আমির হোসাইন চৌধুরী, গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি