ঢাকা   ০৬:৫১:৩০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এশিয়ার মধ্যে অন্যতম বড় শিল্পাঞ্চল” ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর এশিয়ার মধ্যে অন্যতম শিল্পাঞ্চল। এটি প্রতিষ্ঠা হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে দেশের বড় বড় শিল্পগোষ্ঠি কারখানা নির্মাণ কাজ শুরু করেছে। শীঘ্রই উৎপাদনে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান।

সোমবার সকাল সাড়ে ১১টায় মীরসরাই উপজেলা ইছাখালী ইউনিয়নের পূর্ব ইছাখালী এলাকায় আসাদ ক্বারী সড়কে ৮১ মিটার দৈর্ঘ্যের ব্রীজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে এতে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, মীরসরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা নির্বাহী প্রকৌশলী কামরুজ্জামান প্রমুখ।

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য ভূগর্ভস্থ পানি না তুলে মেঘনা নদী থেকে পানি এনে কারখানায় ব্যবহার করার উদ্যোগ নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। কোন ষড়যন্ত্র বাংলাদেশের উন্নয়নকে বাধা গ্রস্থ করতে পারবেনা বলে তিনি মন্তব্য করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি