ঢাকা   ০৬:৩৭:১০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির উদ্যোগে বাঁশখালীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারে অনুদান

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মোহাব্বত আলী পাড়ায় সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় ১১ বসতঘরের ১৮টি পরিবারের ঘর-বাড়িসহ সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় ক্ষয়ক্ষতি হয় প্রায় অর্ধকোটি টাকা।

আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকেলে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের মাঝে প্রবাসীদের সংগঠন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির উদ্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারের ২১ সদস্যের মাঝে ২ লক্ষ ১০ হাজার নগদ টাকা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রিয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, শিলকূপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক সিকদার, শিলকূপ ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নুরুল আকতার তালুকদার, স্বেচ্ছাসেবক লীগ নেতা সালাউদ্দিন সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, ফয়েজ উদ্দিন, জাকের হোসেন, দিদারুল ইসলাম, মুহাম্মদ সোহেল, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি