ঢাকা   ০৮:০৭:১৪ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

রাউজানের ছত্রপাড়ায় বসতভিটা বিরোধের জের ধরে সেনা সদস্যের উপর হামলার অভিযােগ

শাহাদাত হোসেন: রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানে বসতভিটা বিরােধের জের ধরে এক সেনা সদস্যকে মারধর করার অভিযােগ পাওয়া গেছে। গতকাল এ ঘটনাটি ঘটে রাউজান পৌরসভার ৭নং ওয়ার্ডের ছত্রপাড়া এলাকায়। এর আগেও একবার সেনা সদস্যকে মারধর প্রচেষ্টা করায় থানায় অভিযােগ করেন সেনা সদস্য নাসির। জানা যায়, রংপুর সেনানিবাসে কর্মরত সেনা সদস্য নাসির উদ্দিনকে তার মামা হায়দার ও লােকমানসহ তার মামাতাে ভাইয়েরা দা ও লাঠি দিয়ে মারধর করার চেষ্টা চালানাে হয়েছে।সেনা বাহীনির সদস্য নাসির উদ্দিন অভিযােগ করে বলেন, আমার মাতা জাহানারা বেগম,খালা কানাডা প্রবাসী রেহেনা আকতার, লন্ডন প্রবাসী শাহনাজ এর পৈতৃক সম্পত্তির অংশ না দিয়ে মামা হায়দার ও লােকমান নিজেরাই দখল করে রাখে।গত ২৮ জানুয়ারী শুক্রবার বিকালে আমি মামার বাড়ীতে গেলে প্রথম দফা হামলা করে। তখন এ ব্যাপারে রাউজান থানায় অভিযােগ করেছিলাম।

পরবর্তীতে গতকাল স্থানীয় পৌর কাউন্সিলর আজাদ হােসেন মা ও খালার পৈতৃক সম্পত্তির অংশের ভাগ করে দেওয়ার সময় দিলে নানার বাড়িতে আসি।এসময় কাউন্সিলর আসার আগে আমার উপর দ্বিতীয়বারের মতাে হামলা করে তারা। এ ব্যাপারে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন,ছত্রপাড়া এলাকায় সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে মামা হায়দার ও লােকানের সাথে ভাগ্নে সেনা সদস্য নাসির উদ্দিনের বিরােধ হয়।আগে একটি অভিযােগ করে।গতকাল তার উপর হামলা চেষ্টা হয়েছে বলে মােখিক ভাবে জানিয়েছেন। আমরা ঘটনাটি তদন্ত করে দেখবাে।এ প্রসঙ্গে কাউন্সিলর আজাদ হােসেন জানান, রাউজানের সাংসদের নির্দেশে তাদের সম্পত্তি ভাগ করে দেওয়া হবে। তাদের একজন হায়দারের অসহােযােগিতার কারণে সমস্যাটি মীমাংসা করা সম্ভব হচ্ছে না।আহত নাসির উদ্দিনের মামা অভিযুক্ত লোকমান হামলার কথা অস্বীকার করে বলেন, বােনদের সম্পত্তি আমরা ভাগ করে দিয়েছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি