1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে আম গাছে গাছে মৌ মৌ সুভাস ছড়াচ্ছে মুকুলের ঘ্রাণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে চট্টগ্রাম অঞ্চল উপযোগী বিনা উদ্ভাবিত জাত ও প্রযুক্তি সম্প্রসারণে আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের শিপইয়ার্ড যেন মৃত্যুকূপ ৯ বছরে ১৩৭ শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা তদারকিতে গাফিলতির অভিযোগ মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে নিখোঁজের একদিন পর বাড়ির সামনের পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার  মাগুরার শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত নকলায় একাত্তরের মানবতাবিরোধী মিথ্যা মামলায় ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন  আনোয়ারায় একই চেয়ারে তিন বছরের বেশি মৎস্য কর্মকর্তা, ৭,৭৪৪ মৎস্যজীবীর তালিকা যাচাই ও প্রকাশের দাবি কুমিল্লায় প্রাডো গাড়িতে ৩ লাখ পিস ইয়াবা, আটক ২ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির গণতান্ত্রিক মূল্যবোধ ও সুশাসন প্রতিষ্ঠায় অন্তহীন পথ চলছে সরকার : মাহদী আমিন

রাউজানে আম গাছে গাছে মৌ মৌ সুভাস ছড়াচ্ছে মুকুলের ঘ্রাণ

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২৩ বার

রাউজান উপজেলা সদরের মুন্সিরঘাটার আমতলের শতবৎসর পুরাতন একটি আম গাছে ছেয়ে গেছে মুকুলে।এমনকি মুকুলের গাছের ডালপালা ও পাতা পর্যন্ত দেখা যায় না।ঐতিহাসিক শতবৎসর পুরাতন এ আম গাছে মুকুলের পরশ চোখে পড়ার মতো।বাতাসে মিশে মৌ মৌ সুভাস ছড়াচ্ছে মুকুলের ঘ্রাণ।

বসন্ত শুরু’র সাথে সাথে রাউজান উপজেলা জুড়ে আম গাছে গাছে এসেছে মুকুল।সরেজমিন দেখা যায়, উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌর এলাকার সড়ক,মানুষের বাড়ির আঙ্গিনায়, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের আঙ্গিনায় রোপন করা আম গাছে এখন শোভা পাচ্ছে আমের মুকুল।প্রত্যেকটি এলাকা জুড়ে এখন সর্বত্র সারি সারি গাছে গাছে শুধু আমের মুকুল আর মুকুল।এছাড়াও উপজেলার ছোট বড় তিন শতাধিক সড়কে এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ২৫ প্রজাতির আমের কলপ চারা রোপন করা আম গাছে মুকুলে মুকুলে ভরে গেছে।মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় মুকুলে ভরে গেছে ব্যক্তি উদ্যোগে লাগানো আম গাছগুলোতে। চারদিকে ছড়াচ্ছে সেই মুকুলের সুবাসিত পাগল করা ঘ্রাণ।আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলনের আশা করছেন বাগান মালিকরা।সরেজমিনে দেখা গেছে, রাউজান শহীদ জাফর সড়কের দুই পাশে রোপনকৃত সারি সারি আম গাছগুলোতে মুকুল আর মুকুল।মুকুলের মৌ মৌ গন্ধে মুখরিত পুরো রাউজান উপজেলা।

রাউজান উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানায়,রাউজানে ব্যক্তি উদ্যোগে লাগানো ছোট-বড় প্রায়৭০টি অধিক মিশ্র ফল বাগান রয়েছে।মৌসুমের শুরুতে আবহাওয়া অনুকূলে থাকায় এসব বাগানেও মুকুল ভরে গেছে। আবহাওয়া ভালো থাকলে মুকুলগুলো নষ্ট হবার সম্ভাবনা নেই।কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রাউজানে ব্যাপক আমের ফলন হবে বলে আশা করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net