ঢাকা   ১০:২৪:৪৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

রাউজানে বোরোর চাষাবাদে ব্যস্ত কৃষকরা

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬৭ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজানের খাল নদী ও গভীর নলকুপ পানি দিয়ে বোরো ধানের চাষাবাদে ব্যস্ততম সময় পার করছে কৃষকরা।ইতিমধ্যে কৃষকরা জমিতে হাল চাষ ও পানি সেচ দিয়ে তৈরিকৃত জমিতে বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করছেন।সরজমিনে পরিদর্শনে দেখা যায়, রাউজানের হলদিয়া, ডাবুয়া,চিকদাইর, গহিরা,নোয়াজিশপুর,বিনাজুরী,কদলপুর,রাউজান, পূর্বগুজরা, পশ্চিমগুজরা, উরকিরচর,নোয়াপাড়া, বাগোয়ান,পাহাড়তলী ইউনিয়ন, রাউজান পৌর এলাকার আলী খীল,ওয়াহেদার খীল,ঢালারমুখ, পূর্বরাউজান,পশ্চিম রাউজান,ঢেউয়া পাড়া, হাজীপাড়া,সাপলঙ্গা,গণি হাজীপাড়া,দলিলাবাদ, ছত্রপাড়া, ছিটিয়া পাড়া, সুলতানপুর,কাজীপাড়া, পশ্চিম সুলতানপুর,মোবারক খীল,দক্ষিণ গহিরা, পূর্বগহিরা,পশ্চিমগহিরা, উত্তর সর্তা এলাকার ফসলি জমিতে সেচের পানি দিয়ে এলাকার কৃষকেরা বোরো ধানের চাষাবাদ শুরু করেছেন।

পশ্চিম ডাবুয়া এলাকার কৃষক আবুল হোসেন টিপু বলেন, এবছর ৩ একর জমিতে বোরো ধানের চাষাবাদ করেছি।বোরো ধানের চারা রোপন করার জন্য দৈনিক ৭০০ থেকে ৮০০ টাকা বেতন দিয়ে চাষাবাদের কাজ করতে হচ্ছে। বোরো ধানের চাষাবাদের পাশাপাশি বিভিন্ন শাক-সবজি ও সরিষা চাষাবাদও করছি।রাউজান উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা সনজিব কুমার সুশীল জানায়- রাউজানের উপজেলার ১৪টি ইউনিয়নে ও পৌর এলাকায় এবার বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৪৪৫ হেক্টর জমিতে।আমন ধান কাটার পর থেকেই ফসলী জমিতে বোরো ধানের চারা রোপন করার কাজে ব্যস্ত সময় অতিবাহিত করছে কৃষকেরা।আশা করছি লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ফসলী জমিতে এবার বোরো ধানের চাষাবাদ হবে। তিনি আরো জানান,রাউজানে ডিজেলচালিত সেচ পাম্প ৩৬০টি, বিদ্যুৎচালিত সেচপাম্প ৫৪টিসহ ছোট- বড় ডিজেল চালিত১৮৪ সেচপাম্পের মাধ্যমে বোরো ধানের চাষাবাদে সেচ প্রদান করছে হচ্ছে।এছাড়াও ৮৪টি গভীর নলকূপ ঝর্ণাসহ ছোট ছোট সেচের মাধ্যমে কৃৃষকেরা বোরো ধানের চাষাবাদ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি