1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে বোরো চাষের জন্য বসানো সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাউজানে বোরো চাষের জন্য বসানো সেচ প্রকল্পের তিনটি ট্রান্সফরমার চুরি

শাহাদাত হোসেন, রাউজান প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৯১ বার

চট্টগ্রামের রাউজান উপজেলার ৮নং কদলপুর ইউনিয়নের পশ্চিম কদলপুর এলাকায় সেচ প্রকল্পের জন্য বসানো বৈদ্যুতিক লাইনের খুঁটি থেকে ২ ফেব্রুয়ারি বুধবার দিবাগত রাতে তিনটি ট্রান্সফরমার চুরি হয়ে যায়। ট্রান্সফরমার চুরির বিষয়ে কৃষক সৈয়দ আবদুল কাদের রাউজান থানায় অভিযোগ করেন।

কৃষক সৈয়দ আবদুল কাদেরের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ জামানত বাবদ ১৮ হাজার টাকা নিয়ে সেচ প্রকল্পের জন্য ১৫ কেভি ক্ষমতা সম্পন্ন ৩টি ট্রান্সফরামার স্থাপন করে। কিন্তু পশ্চিম কদলপুর মগবিল ও মেয়াইব্যা বিলের পাশের খালের গভীরতা কম থাকায় অন্যত্র বসানোর জন্য আরো অনেক বেশি তারের প্রয়োজন।উক্ত তারের জন্য চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর নোয়াপাড়াস্থ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের বরাবরে আবেদন করা হলেও ফ্রি তার সরবরাহ করা হয়নি।

কৃষক সৈয়দ আবদুল কাদের বলেন, ট্রান্সফরমান চুরির ঘটনার পর পুনরায় তিনটি ট্রান্সফরমার বসাতে পল্লী বিদ্যুৎ সমিতিতে আবেদন করলে চুরি হওয়া ট্রান্সফমারের মুল্য বাবদ ২লাখ ১৬ হাজার টাকা দাবী করেন। একদিকে ২লাখ ১৬ হাজার টাকা ক্ষতিপুরন দেয়ার জন্য পল্লী বিদ্যুতের চাপ, অপরদিকে সেচ প্রকল্পের আওতায় কৃষি জমিতে সেচের পানি সরবরাহ করতে হিমশিম খেতে হচ্ছে। এলাকার লোকজন থেকে ধার করে ৮২ হাজার টাকা দিয়ে ডিজেল চালিত সেচ পাম্প বসিয়ে সেচ দিয়ে বোরো ধানের চাষাবাদ করছে।সেচ প্রকল্পের ১শত ২০ একর জমির মধ্যে ৭০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে । ট্রান্সফমার চুরি হওয়ায় সেচ প্রকল্পের পুরো জমি বোরো ধানের চাষাবাদের আওতায় আনা সম্ভব নয় বলে জানান তিনি।

চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর নোয়াপাড়াস্থ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. জেনায়েদ বলেন, কদলপুরে সেচ প্রকল্পের জন্য বসানো বিদ্যুৎ লাইনের ট্রান্সফরমার চুরি হওয়ার পুর্বে রাউজানের নোয়াপাড়ায় গবিরউল্ল্যাহ পাড়া থেকে সাড়ে ৩৭ কেভি ক্ষমতা সম্পন্ন একটি ট্রান্সফরমার চুরি হয়।এরপর ফোন করে কদলপুরের সেচ প্রকল্পের ম্যানেজার কৃষক সৈয়দ আবদুল কাদেরকে সর্তক করা হয় এবং উক্তস্থানে রাতে পাহারা দেওয়ার জন্য বলা হয়।

কদলপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন আহম্মদ চৌধুরী বলেন, ট্রান্সফরমার চুরির ঘটনার সাথে পল্লী বিদ্যুতের কর্মচারীরা জড়িত রয়েছে। বিদ্যুৎ লাইনের খুঁটিতে উঠে প্রশিক্ষিত পল্লীবিদ্যুৎ সমিতির কর্মচারী ব্যতিত এই ট্রান্সফমার চুরি করা আর কারো পক্ষে সম্ভব নয়। চুরি ঘটনার সাথে জড়িতেদের খুঁজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net