ঢাকা   ০৬:৩৫:০৭ পিএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে লালমনিরহাটে বোরো ধানের চাষআবাদে ব্যস্ত কৃষকেরা

লাভলু শেখ,স্টাফ রিপোর্টার লালমনিরহাট,থেকে।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫৯ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লালমনিরহাট জেলার ৫ উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল ও জেলার বিভিন্ন এলাকায় বোরো ধান চাষের জন্য উপযোগী ও উর্বর মাটি হওয়ায় এবারও বোরো ধান চাষআবাদে ব্যস্ত সময় পাড় করছেন লালমনিরহাট জেলার কৃষকেরা। বীজ, সার ও কিটনাশক ঔষুধের পর্যাপ্ত সরবরাহসহ আবহাওয়া অনুকুলে থাকায় এবার এ জেলায় বোরোর আবাদে বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান, স্থানীয় কৃষকরা।

লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের কাজীর চওড়া গ্রামের ধান চাষী জহুরুল ইসলাম ও মো: নুর আলমসহ একাধিক কৃষক জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সরকার কর্তৃক বীজ, সার ও ঔষুধসহ অন্যান্য সুযোগ সুবিধা দেয়ায় অন্যান্য ফসলের তুলনায় বোরো ধান চাষে কৃষকদের কাছে জনপ্রিয় ফসল হয়ে উঠেছে। এ বছর ধান খেতে রোগ বালাই কম ও আবহাওয়া অনুকুলে থাকলে লালমনিরহাট জেলায় ধানের বাম্পার ফলন হবে বলে কৃষি বিভাগও আশাবাদী। তবে আগাম জাতের ধান ১ মাসের মধ্যে বাজারে পাওয়া যাবে বলে কৃষকরা জানান। লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, চলতি মৌসুমে এ জেলায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয় ৪৭ হাজার ৩০৫ হেক্টর জমিতে। তবে এ পযর্ন্ত জেলায় আবাদও হয়েছে ৩৬ হাজার ৭৯৫ হেক্টর জমিতে। তবে লক্ষ্যমাএা ছাড়িয়ে যাবে বলে কৃষি বিভাগ জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি