1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরনখোলায় বেড়াতে এসে দেয়াল ধসে প্রাণ হারালো শিশু - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

শরনখোলায় বেড়াতে এসে দেয়াল ধসে প্রাণ হারালো শিশু

মোঃ শাহীন হাওলাদার / স্টাফ রিপোর্টার
  • আপডেট টাইম : শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৪ বার

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় অর্ধনির্মিত পরিত্যক্ত ভবনের দেয়াল ধসে লিজা আক্তার (৮) নামে এক শিশুর মর্মান্তিক মত্যু হয়েছে। শনিবার (১৯ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় শরণখোলা উপজেলার মালিয়া রাজাপুর গ্রামের দেলোয়ার হাওলাদারের বাড়ির পাশে একটি অর্ধনির্মিত পরিত্যক্ত ভবনের দেওয়ালে খেলতে ওঠে লিজা, এসময় দেয়াল ধ্বসের সৃষ্টি হয়। এতে শিশু লিজা আক্তার দেওয়ালের নিচে চাপা পড়ে। তাৎক্ষনিকভাবে স্বজনরা আহত শিশুটিকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

নিহত লিজা আক্তার পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার আমুরবুনিয়া গ্রামের মিলন খানের মেয়ে। সে তার দাদির সাথে দেলোয়ার হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিলো।দেলোয়ার হোসেন তার দাদীর বোন জামাই হয়।
দেলোয়ার হাওলাদার বলেন, বাড়ির অন্য শিশুদের সাথে খেলা করছিল লিজা। খেলার ফাকে সে বাড়ির নির্মানাধীন ভবনের দেয়াল বেয়ে উঠতে যায়। এ সময় দেয়াল ধসে তার মাথায় পড়ে। অজ্ঞান অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাদিয়া নওরিন তাসনোভা বলেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন দেখা গেছে। হাসপাতালে আসার পূর্বেই তার মত্যু হয়েছে।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সাইদুর রহমান বলেন, শিশুর মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। এব্যাপার খোজখবর নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net