1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সরলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বাঁশখালী প্রবাসী গ্রুপ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
৫ই সেপ্টেম্বর লংমার্চ সফল করতে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জামায়াতের লিফলেট বিতরণ ও গণসংযোগ এফ এ এফ মাল্টিলিঙ্গোয়াল স্কুল এন্ড কলেজে’র অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  রংপুরে শিক্ষক গণপতি চক্রবর্তীসহ পরিবারের সদস্যদের হত্যার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জে মানববন্ধন  বাংলাদেশের রাজনীতি ও জনগণের স্বার্থ: পরিবর্তন চাই, তবে কার জন্য? নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রয়াত বিএনপি নেতা আবুল হোসেন মানিকের কবর জিয়ারত করলেন এমপি ফখরুল ইসলাম  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৪ আসামী গ্রেফতার সাবেক মেয়র মনজুর আলম প্রতিষ্ঠিত বেগম খালেদা জিয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে বিএনপি’র ৮৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

সরলে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে বাঁশখালী প্রবাসী গ্রুপ

শিব্বির আহমদ রানা, বাঁশখালী প্রতিনিধি, চট্টগ্রামঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৪ বার

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড এলাকার পশ্চিম কাহারঘোনার আবদু সমদ মাঝির বাড়ীতে অগ্নিকান্ডের ঘটনায় একই পরিবারের দুই শিশু পুড়ে অঙ্গার হয়ে যায়। এতে তিন বসতঘরের সর্বস্ব পুড়ে নিঃশ্ব হয়ে যায় পরিবারগুলো।

বুধবার (৯ ফেব্রুয়ারী) সকালে মানবতার স্বার্থে কাজ করা বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপ সরলে অগ্নিকান্ডের ঘটনায় সন্তান পুড়ে অঙ্গার হওয়া ও ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ-খবর নেন।সংগঠনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং পুড়ে যাওয়া বসত-ভিটা পরিদর্শন করেন। পরে তাদের মাঝে শীতবস্ত্র কম্বল, রান্নার সরাঞ্জাম ও খাদ্যসামগ্রী প্রদান করেন। তাদের পাশে প্রয়োজনে সাধ্যের মতো দাঁড়ানোর আশ্বাস প্রদান করেন। এসময় তারা অগ্নিকান্ডের মতো দূর্ঘটনা এড়াতে সচেতন করে সংক্ষিপ্ত বার্তা দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাঁশখালী প্রবাসী বিজনেস গ্রুপের পরিচালক সরোয়ার আলম লিটন, পরিচালক রেজাউল করিম তালুকদার, পরিচালক জমির উদ্দিন সিকদার, পরিচালক সাইফুল ইসলাম সিকদার, সাংবাদিক শিব্বির আহমদ রানা, বাংলাদেশ মানবাধিকার কমিশন বাঁশখালী উপজেলার সেক্রেটারি সাংবাদিক মুহাম্মদ আব্দুর রহমান সোহেল প্রমুখ।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারী সংঘটিত অগ্নিকান্ডের ঘটনায় সরলের কাহারঘোনা এলাকার সিরাজুল ইসলামের পুত্র মুহাম্মদ ইদ্রিসের বসতঘরসহ তার দুই শিশু আগুনে পুড়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ হয় আরো দু’টি পরিবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net