ঢাকা   ০৯:০৮:২০ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

সাতকানিয়ার সোনাকানিয়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর গাড়ি বহরে আবারও হামলা, আহত ৫

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৮২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইউনিয়ন পরিষদ নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হচ্ছে সাতকানিয়ার নির্বাচনী পরিবেশ। পক্ষে বিপক্ষে অভিযোগ আর হামলা সংঘর্ষের ঘটনায় ভোটারদের মাঝে বিরাজ করছে আতংক।

আর সবচেয়ে আতংক বিরাজ করছে ১৭ নং সোনাকানিয়া ইউনিয়নে। যেখানে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের সেলিম উদ্দিনের উপর হয়েছে একাধিক হামলা। গারাঙ্গিয়ায় ৪ টি ওয়ার্ডে প্রচারণায়য় যেতে দিচ্ছে না। নেতৃত্বে খোদ নৌকার প্রার্থী জসিম উদ্দিন।

আজ শুক্রবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে গারাংঙ্গিয়ার আলুরঘাট এলাকায় প্রচারণায় যায় সেলিম উদ্দিনের একটি গাড়িবহর। সেখানে তিনি হামলার শিকার হয়েছেন বলে দাবি করেন।

সেলিম উদ্দিন বলেন, আজ বিকেলে আমি ইউনিয়নের ৭ নং ও ৮ নং ওয়ার্ডে প্রচারণা চালাতে যাই। সেখানে আগে থেকে জসিম উদ্দিন ও তার দলবল আমাদের উপর লাঠি, রড ও দেশিয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে ৫ জন কর্মী আহত হয়েছে। ৫টি সি এন জি ভাংচুর করে।

তবে অভিযোগ অস্বীকার করে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বলেন, এগুলো সব মিথ্যা কথা।আমি মিটিংয়ে আছি। পরে কথা বলবো।

উল্লেখ্য, গত ২৪ জানুয়ারি গারাঙ্গিয়া দরবার শরীফ থেকে জিয়ারত শেষে প্রচারণা শুরু করলে নৃশংস হামলায় আহত হন ১৫ জন, ১২টি মোটরসাইকেল, ৮ টি সিএনজি ভাংচুর ও ১২ টি মোবাইল ছিনতাই করে সি আর মামলা নং ৫৬/১২ তাং ২৭/ ১/২০২২ প্রার্থী সেলিম উদ্দিন চৌধুরী।যেখানে ২০টি মোটরসাইকেল ও ৫টি সিএনজি অটোরিকশা ভাঙ্গচুর করে ২৯ লক্ষ টাকার ক্ষতি করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি