1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া শিশু দত্তক নিতে আগ্রহী দুইশ জন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া শিশু দত্তক নিতে আগ্রহী দুইশ জন

বদরুল হক ;
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯৯ বার

চট্টগ্রামের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ফেলে যাওয়া মেয়ে নবজাতককে দত্তক পেতে আগ্রহ প্রকাশ করেছেন দুইশ মানুষের।

গত রোববার রাতে স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়ের জন্ম দেন এক নারী। এরপর নবজাতককে ফেলে চলে যান তার মা ও স্বজনেরা। হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার রাতে বাঁশখালী উপজেলার সাধনপুর এলাকার বিলকিস নামের এক নারী হাসপাতালে মেয়েসন্তানের জন্ম দেন। কয়েক ঘণ্টা পর নবজাতকের মা এবং সঙ্গে আসা দুজন নারী নবজাতককে ফেলে চলে যান ঘটনাটি জানাজানি হলে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ নবজাতককে তাঁর কার্যালয়ে নিয়ে যান। নবজাতককে কোলে নিয়ে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন। ছবিটি মুহূর্তেই অনলাইনে ছড়িয়ে পড়ে। আজ মঙ্গলবার সারা দিন ইউএনওর কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে এবং অনেকে মুঠোফোনে যোগাযোগ করে নবজাতককে দত্তক নিতে আগ্রহ দেখিয়েছেন।

ইউএনও শেখ জোবায়ের আহমেদ বলেন, আজ দুপুর পর্যন্ত দুই শতাধিক লোক নবজাতককে দত্তক নিতে আগ্রহ প্রকাশ করেছেন। নবজাতককে হাসপাতালের এক কর্মীর কাছে রাখা হয়েছে। শিশু টি সুস্থ আছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net