1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের কমিটি গঠন

কুমিল্লা প্রতিনিধি।।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮০ বার

কুমিল্লাস্থ বরুড়া ব্লাড ডোনার্স ক্লাবের আংশিক কমিটি গঠন করা হয়েছে।গতকাল রবিবার (৩০শে জানুয়ারি) সন্ধ্যা ৭টায় কুমিল্লা কমার্স কলেজ ভবনে সদস্যদের উপস্থিতিতে এই কমিটি গঠন করা হয়। ভোট গ্রহণের মাধ্যমে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নির্ধারণ করে সংগঠনের সদস্যরা।

প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের উপদেষ্টা ডাঃ ইকবাল হোসেন ও সহকারী কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন উক্ত সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ হুমায়ুন কবির মাসউদ।

নির্বাচনে সভাপতি হিসাবে জয়লাভ করেন চাটখিল মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভুইয়া, সাধারণ সম্পাদক হিসাবে জয়লাভ করেন রাজাপুর ফয়জুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জালাল উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক হিসাবে জয়লাভ করেন জাগো কুমিল্লার সম্পাদক ও ঢাকা পোস্ট এর কুমিল্লা জেলা প্রতিনিধি অমিত মজুমদার।

পাশাপাশি সভার সিদ্ধান্ত অনুসারে প্রচার সম্পাদক দৈনিক আমাদের কুমিল্লা স্টাফ রিপোর্টার আবু সুফিয়ান রাসেল ও দপ্তর সম্পাদক আরিফুর রহমান ও অর্থ সম্পাদক হালিমা আক্তারকে নির্বাচিত করা হয়।

উক্ত আংশিক কমিটি আগামি ১মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটিতে রুপান্তরিত করার নির্দেশ দিয়েছে উপদেষ্টাগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net