1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খাগড়াছড়িতে পুলিশের উন্নয়ন কাজ উদ্ধোধন করেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

খাগড়াছড়িতে পুলিশের উন্নয়ন কাজ উদ্ধোধন করেন পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ

আলমগীর হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধি ।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৫৯ বার

খাগড়াছড়িতে নবনির্মিত প্রথম নারী পুলিশ ব্যারাক ভবন, ছয়তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ ৫টি দৃষ্টি নন্দন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ ( আইজিপি ) ড. বেনজীর আহমেদ । আজ বৃহস্পতিবার ( ২৪ ফেব্রæয়ারী ২০২২ ) বিকেলে খাগড়াছড়ি জেলা পুলিশ লাইন্সে তিনি নবনির্মিত ভবন উদ্বোধন করেন ।

এ সময় তিনি পুলিশ লাইন্সে পুলিশ সদস্যদের সালাম গ্রহণ শেষে বৈদ্যুতিক চুইজ টিপে নবনির্মিত নারী ব্যারাক ভবনসহ নবনির্মিত ছয়তলা ভিত বিশিষ্ট ব্যারাক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনসহ মানিকছড়ি উপজেলা থানা ভবন, লক্ষীছড়ি উপজেলা থানা ভবন, ভাইবোনছড়া ইউনিয়ের পুলিশ ফাঁড়ি ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেন।

পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিক ফিতা কেটে ভবন পরির্দশন করেন এবং পরে বৃক্ষ রোপন করেন প্রধান অতিথি আইজিপি ড. বেনজীর আহমেদ । একই সাথে পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় অংশ নেন তিনি । এর আগে তিনি এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো: আনোয়ার হোসেন বিপিএম (বার) পিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ইন্টেলিজেন্স) মো: সাইফুল ইসলাম বিপিএম (বার), খাগড়াছড়ি পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজসহ পুলিশ কর্মকর্তারা এতে অংশ নেন।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ এই প্রথম খাগড়াছড়িতে সফরে আসেন ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net