ঢাকা   ০৩:০৯:১৪ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

চাঞ্চল্যকর হাফেজ আহম্মেদ হত্যা মামলার মূল আসামী আটক

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শনিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৫ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লার চৌদ্দগ্রামের আলোচিত হাফেজ আহম্মেদ হত্যাকান্ডের মূলহোতা আব্দুল মালেক (৬০) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় চৌদ্দগ্রাম থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে হত্যাকান্ডের মাত্র আটঘন্টার মধ্যে আব্দুল মালেককে কুমিল্লার লালমাই উপজেলার কলমিয়া এলাকা থেকে গ্রেফতার করে।

মাত্র এক শতাংশ জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের পাইকোটা গ্রামের উত্তরপাড়া হাজীবাড়ীতে মর্মান্তিক এ হত্যাকান্ড ঘটে। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জণ চাকমা বলেন, ‘ঘটনাটি প্রকাশ্য দিবালোকে ঘটেছে। খবর শুনে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট শেষে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পুলিশি অভিযানে হত্যাকান্ডের মূলহোতা আব্দুল মালেককে লালমাই থেকে গ্রেফতার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি