1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে শীর্ষস্থান ধরে রেখেছে মরকটা আলিম মাদরাসা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

চৌদ্দগ্রামে শীর্ষস্থান ধরে রেখেছে মরকটা আলিম মাদরাসা

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৭৩১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শীর্ষস্থান (ফলাফলে প্রথম স্থান) ধরে রেখেছে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা। রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রকাশিত ফলাফল থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে, এবার মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা থেকে আলিম পরীক্ষায় ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১০টি জিপিএ ফাইভ প্রাপ্তিসহ শতভাগ পাশ করেছে। উপজেলার সার্বিক ফলাফল বিবেচনায় কনকাপৈত ইউনিয়নের মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসা শীর্ষে রয়েছে।

জিপিএ-৫ পাওয়া মেধাবী শিক্ষার্থী মো: আল-আমিন, ইমরান হোসেন, জোবায়ের হোসেন, আসাদুজ্জামান, শামসুন্নাহার, ফারহানা, উম্মে হাবিবা, তাসমিয়া, তামান্না, আফরিদা বলেন, আমাদের শিক্ষকমন্ডলী ক্লাসে নিয়মিত সকল শিক্ষার্থীকে সমানভাবে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পাঠদান করিয়েছেন, পাশাপাশি মহামারী করোনাকালীন সময়ে অনলাইনে ক্লাস নিয়ে ছাত্রীদের নিয়মিত খোঁজখবর রেখেছেন। শিক্ষকদের অক্লান্ত প্রচেষ্টায় আমাদের ফলাফল ভাল হয়েছে। আমরা সকলে শিক্ষকদের নিকট চির কৃতজ্ঞ।

সাফল্যের কারণ হিসেবে মাদরাসার সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিরলস প্রচেষ্টার কথা উল্লেখ করে তাদেরকে ধন্যবাদ জানিয়ে মরকটা ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: হাবিবুর রহমান মজুমদার বলেন, ‘প্রতিবছর বোর্ড পরীক্ষাগুলোর ফলাফল বিবেচনায় আমাদের মাদরাসাটি চৌদ্দগ্রাম উপজেলার শীর্ষস্থানে অবস্থান করতে সক্ষম হয়। তারই ধারাবাহিকতায় গত ১৩ ফেব্রুয়ারি প্রকাশিত আলিম পরীক্ষা-২০২১ এর ফলাফলে ১০টি জিপিএ-৫ প্রাপ্তিসহ শতভাগ পাশের মধ্য দিয়ে এবারও শীর্ষস্থান ধরে রেখেছে। আমি প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য কামনা করছি’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net