1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে স্কুলে ফিরে খুশি শিক্ষার্থীরা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চৌদ্দগ্রামে স্কুলে ফিরে খুশি শিক্ষার্থীরা

মুহা. ফখরুদ্দীন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫৬ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে স্কুলে ফিরে খুশি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে ২২ ফেব্রুয়ারি দেশের সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি পাঠদান শুরু হয়েছে। দীর্ঘ ৩৯ দিন পর ক্লাসে ফিরতে পেরে ছাত্র-ছাত্রীদের মাঝে আনন্দঘন মুহুর্ত লক্ষ্য করা গেছে। অন্যদিকে প্রাথমিক স্তরে শ্রেণি কক্ষে পাঠদান শুরু হবে আগামী ২ মার্চ থেকে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয়, চৌদ্দগ্রাম মডেল স্কুল এন্ড কলেজ ও বাতিসা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের প্রায় শতভাগ উপস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে উৎসবমূখর পরিবেশে চলছে শ্রেণি পাঠদান।

উপজেলার চৌদ্দগ্রাম পাইলট বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক বলেন, অনেকদিন পরে শিক্ষার্থীদের কোলাহলে শিক্ষা প্রতিষ্ঠানে যেন উৎসবের আমেজ বিরাজ করছে। শ্রেণি পাঠদান চালু হওয়ায় শিক্ষার্থীসহ শিক্ষকরাও বেশ আনন্দিত।

বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী জান্নাতুল ফেরদাউস তাবাস্সুম জানান, বাড়ীর চার দেয়ালের বন্ধিদশা থেকে মুক্ত হয়ে প্রিয় ক্যাম্পাসের চিরচেনা পরিবেশে ফিরতে পেরে এবং সহপাঠিদের সাথে আনন্দঘন সময় অতিবাহিত করতে পেরে খুব ভালো লাগছে।

চৌদ্দগ্রাম মডেল স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র আবু ওমর জিসান জানান, ক্লাস অ্যাসাইনমেন্ট লিখতে লিখতে বিরক্তিবোধ চলে এসেছিল। শ্রেণি পাঠদান শুরু হওয়ায় দিনের পড়া দিনে শেষ করতে পারবো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net