ঢাকা   ০৪:০০:৩৭ এএম, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  চন্দনাইশে নানা আয়োজনে সাংসদ জসিম উদ্দিনের নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত চন্দনাইশে উপজেলা প্রশাসনের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল মাটিরাঙ্গায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত মাগুরায় ঐতিহাসিক ৭ই নভেম্বর উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও শোভাযাত্রা অনুষ্ঠিত  আনোয়ারা আইডিয়াল স্কুলের পরিচালনা পর্ষদের সাথে, সাংবাদিকদের সাথে মতবিনিময় শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০

তিতাসে কড়িকান্দি ইউনিয়নে জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ

মোঃ জুয়েল রানা, তিতাসঃ
  • আপডেট টাইম : বুধবার, ৯ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৬২ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কুমিল্লা জেলা তথ্য অফিসের আয়োজনে বুধবার সকালে তিতাস উপজেলার কড়িকান্দি ইউনিয়ন পরিষদে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) কর্মসূচির আওতায় মাদক, বাল্যবিবাহ, করোনাভাইরাস, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত মহিলা সমাবেশে জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ নূরুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মোর্শেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সদর কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইফুল আলম মুরাদ। এছাড়া আরো বক্তব্য রাখেন, কড়িকান্দি ইউপি সচিব আলমাছুর রহমান, ইউপি সদস্য সাইদুর রহমান ভূঁইয়া।

এসময় জেলা তথ্য অফিসের ঘোষক আবদুল করিম এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসানুল উল্লাহ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোজাম্মেল হক, বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী- পেশার মহিলাগণ।

সমাবেশে বক্তাগন সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের বিস্তারিত বর্ণনা দিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌছেছে, দরিদ্র মানুষ যাদের বাড়ী নাই বা বাড়ী করার সামর্থ্য নাই তাদের সরকারী উদ্যোগে বাড়ী করে দেয়া হচ্ছে। এছাড়াও মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ ও বাল্য বিবাহ প্রতিরোধসহ করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে মাস্ক পরিধান করার জন্য অনুরোধ জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি