1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিফলেট বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

তিতাসে নতুন নিয়মে পুলিশের কনস্টেবল পদে নিয়োগের লিফলেট বিতরণ

মোঃ জুয়েল রানা, তিতাস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩১৬ বার

বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে জনবল নিয়োগ শুরু হয়েছে। যা আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২২ইং তারিখের বিকেল ৫ টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নতুন নিয়মে একটি সুনির্ধারিত পদ্ধতি অনুসরণ করে একজন যোগ্য প্রার্থী বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারবেন। এজন্য দালাল না ধরে প্রার্থীদের নিজের মেধা ও যোগ্যতাকে কাজে লাগাতে পরামর্শ দিয়েছে কুমিল্লা জেলা পুলিশ। আগ্রহী প্রার্থীরা যাতে সহজে নতুন নিয়মে প্রস্তুতি গ্রহন করতে পারে সে লক্ষ্যে কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার ফারুক আহমেদ বিপিএম (বার) এর উদ্যোগে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) তিতাস উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নাগরিকগনের মাঝে তথ্য ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন তিতাস থানা পুলিশের সদস্যরা।

লিফলেটে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম সম্পর্কে অবহিতকরণের পাশাপাশি আগ্রহী প্রার্থী বা প্রার্থীর অভিভাবকগন কোনো প্রতারকচক্র বা দালালচক্রের মাধ্যমে প্রতারিত না হয় সে বিষয়ে সতর্ক থাকার পরামর্শ প্রদান করা হয়।

এ বিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাস বলেন, নতুন নিয়মে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা সংক্রান্ত সকল তথ্য জেলা পুলিশ কুমিল্লা ফেইসবুক পেইজে পাওয়া যাবে। পুলিশের গর্বিত সদস্য হতে দালাল না ধরে, নিজের যোগ্যতা ও মেধাকে কাজে লাগাতে পরামর্শ দেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net