1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেম নয় অবহেলা।রেলব্রিজ থেকে লাফিয়ে পরলো প্রেমিক-প্রেমিকা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

প্রেম নয় অবহেলা।রেলব্রিজ থেকে লাফিয়ে পরলো প্রেমিক-প্রেমিকা

নেহাল আহমেদ, রাজবাড়ী।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৯১ বার

রাজবাড়ীতে রেলব্রিজ থেকে লাফ দিয়েছে এক প্রেমিক যুগল। ঘটনাটা শুনে কাল্পনিক প্রেমকাহিনী মনে হলেও কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের ১০ম শ্রেণীতে পড়ুয়া এতিম মেয়েকে নিয়ে এমন ঘটনাটা ঘটিয়েছে পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নের গোলাবাড়ি গ্রামের শাজাহান খাঁর ছেলে শামিম হোসেন(২২)। শামিম হোসেন নরসিংদী জেলা কারাগারে কারারক্ষী হিসেবে কর্মরত রয়েছেন।

রবিবার (১৩ ফেব্রুয়ারী) পড়ন্ত বিকেলে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার কালিকাপুর রেল ব্রিজের উপর মনের ভাব আদান-প্রদানে ব্যস্ত ছিলেন। হঠাৎ কাবাবের হাড্ডি হয়ে দ্রুত গতিতে ছুটে এলো ট্রেন, দিশেহারা প্রেমিক জুটি ট্রেনে কেটে মৃত্যুর থেকে রক্ষা পেতে উঁচু ব্রিজ থেকে দিয়েছেন ঝাঁপ।

ব্রিজ থেকে পরে দুজনই আহত হলেও মারাত্মক ভাবে আহত হয় প্রেমিকা (মেয়েটি)।
গুরুতর অবস্থায় স্থানীয়রা আহতদেরকে পাংশা উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংক্ষাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ডা. দিপ্রানাথ মেয়েটিকে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং ছেলেটিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে ছেলে-মেয়ে উভয়ই ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা যায়, শামিম অনেকটাই সুস্থ্য রয়েছেন। তবে মেয়েটির অবস্থা গুরুতর। এদিকে শামিম সহ তার পরিবার মেয়েটির সাথে শামিমের প্রেমের বিষয়টি ধামাচাপা দেবার পাঁয়তারা করছে বলে একটি সুত্র জানায়।

মুঠোফোনে শামিম হোসেনের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে কিছু বলতে চান না বলে ফোন কেটে দেন।

পাংশা মডেল থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net