1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বৃষ্টির পরে মাঠে মাঠে ঘুরছেন সঞ্জয় দেবনাথ - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

বৃষ্টির পরে মাঠে মাঠে ঘুরছেন সঞ্জয় দেবনাথ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৩০ বার

ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল উপজেলায় টানা দুই দিন বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠের ফসল নিয়ে বিপাকে পরেছেন চাষিরা। এ অবস্থায় বিভিন্ন রোগ ছরিয়ে পরেছে ফসলে। এই সমস্যা থেকে বেড়িয়ে আসতে মাঠে মাঠে ঘুরছেন উপজেলা কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ।

সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পর্যায়ে ব্লক সহকারী কৃষি কর্মকর্তাদের নিয়ে বিভিন্ন ফসলের মাঠ পরিদর্শন করছেন। বীজ আলুর পাতা পরিক্ষা করে প্রয়োজনীয় কীটনাশক দেওয়ার পরামর্শ দিচ্ছেন।

এ ছাড়াও সাধারণ চাষীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, এই সময়ে এটা অনাকাংখিত বৃষ্টি। আমরা সাধারণত এই সময়ে এত বৃষ্টিপাত দেখতে পাই না। সবচেয়ে বেশি ক্ষতির মুখে পরেছে সরিষা, গম ও আলু চাষিরা। এমন সময়ে এই বৃষ্টিটা হয়েছে যে আমরা চাষিদের সচেতন করেও কোন লাভ হয় নাই। যা ক্ষতি হওয়ার তা হয়েই গেছে। তবে এখন যতটা সম্ভব ক্ষতি যাতে কম হয় সেই চেষ্টা করছি।

আলু চাষি সুলতান বলেন, সঞ্জয় স্যার এসেছেন আমরা অনেক খুশি হয়েছি। তিনি সরেজমিনে দেখে পরামর্শ দিচ্ছেন। আমরা উনার পরামর্শ অনুযায়ী কাজ করব।

ধর্মগড় ইউনিয়ন এর ব্লক কৃষি কর্মকর্তা গাউসুল আযম পলাশ বলেন, আমরা সবসময় চেষ্টা করে যাচ্ছি চাষিদের ফসলে রোগজীবাণু মুক্ত রাখতে। এর পরে সঞ্জয় স্যার আসায় খুব ভাল লাগছে এবং চাষিরা উৎসাহ পাবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net