1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মীরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত প্রতিবন্ধী দীপঙ্করের জীবনে নতুন আশার আলো, পাশে দাঁড়াল চ্যারিটেবল ট্রাস্ট এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ চট্টগ্রামে সিএনজি স্টেশনে চাঁদাবাজি অভিযোগে মিছিল হাটহাজারী মাদরাসায় এলেন প্রধানমন্ত্রী নৃত্য, গান, কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শ্রদ্ধাঞ্জলি বরুড়ায় আর্মি ছেলে পরিচয়ে নালিশী নিষেধাজ্ঞা ভূমি বেদখলের চেষ্টা  আসামী সুশেনের বিরুদ্ধে 

মীরসরাইয়ে হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭৬ বার

মীরসরাই উপজেলার ১৬ নং সাহেরখালী ইউনিয়নের ৬ বারের সাবেক ইউপি সদস্য আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি বেলাল হোসেনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।
গত ১৭ ফেব্রুয়ারি রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে মীরসরাই থানায় হস্তান্তর করে র‌্যাব। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে বেলাল হোসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আসামী বেলাল হোসেন উপজেলার সাহেরখালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ড়ের বর্তমান ইউপি সদস্য।

মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মজিবুর রহমান জানান, শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। অধিকতর তদন্তের জন্য আদালতে তার রিমান্ড চাওয়া হবে। বেলালের নামে ডাকাতিসহ আরও একাধিক মামলা রয়েছে।
প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি রাত ১০টায় উপজেলার সাহেরখালী খাল থেকে রক্তাক্ত অবস্থায় সাবেক ইউপি সদস্য আবুল কাশেম উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর ১ ফেব্রুয়ারি ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় ৩১ জানুয়ারি আবুল কাশেমের স্ত্রী বাদি হয়ে মীরসরাই থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলার এজাহারভূক্ত আসামিদের মধ্যে ৩ জন এবং জড়িত সন্দেহে আরও একজনকে পুলিশ গ্রেপ্তার করে আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net