1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাজস্থলীতে আইন শৃংখলার মতবিনিময় সভায় - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

রাজস্থলীতে আইন শৃংখলার মতবিনিময় সভায়

চাইথোয়াইমং মারমা রাজস্থলী, নিজস্ব সংবাদদাতা।
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৬৩ বার

রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রক্ষায় সকলকে একযোগে কাজ করে চালিয়ে যেতে হবে। বর্তমান মহামারি করোনা ভাইরাস রোধে সকলকে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা আহ্বান জানিয়ে তিনি আরো বলেন সরকারের নির্দেশ মোতাবেক জনগণের সকল সমস্যা সমাধানের জন্য রাঙামাটি জেলা প্রশাসকের দরজা সব সময় খোলা আছে। যে এলাকায় উন্নযন হবে, সে এলাকা শান্তি থাকবে আমি শান্তি চাই। যারা অশান্তি সৃষ্টি করবে তারা যেন স্বাভাবিক জীবন নিয়ে ফিরে আসে এটা সকলে চাই।

১০ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনপ্রতিনিধি,হেডম্যান কর্মকর্তা, করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি রোধ, জনসচেতনতা ও করণীয় সংক্রান্ত, আইনশৃঙ্খলা, বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শান্তনু কুমার দাশ, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা,সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু ছালেহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, রাজস্থলী থানা ওসি জাকির হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহ্লা অং মারমা, হেডম্যান উথিনসিন মারমা, উপজেলা শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা, সহ সরকারি বেসরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিক,হেডম্যান- কারবারিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান রাজস্থলী সফরে এসে গাইন্দ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এর উন্নয়ন কাজ পরিদর্শন, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,৩২৮নং পোয়াইতু মৌজার হেডম্যান অফিস পরিদর্শন, রাজস্থলী থানা পরিদর্শন,গাইন্দ্যা ইউনিয়ন পরিষদের ইউজিসি দর্শন, ইসলামপুর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, ইনোভেশন কার্যক্রম ও দৃযোগ সহনীয় ঘর নির্মাণ কার্যক্রম পরিদর্শন,আমার বাড়ি আমার খামার প্রকল্পের কাজ পরিদর্শন, দারিদ্র বিমোচন কর্মসূচি, উন্নয়ন প্রকল্পের কাজ বাস্তবায়ন এবং আশ্রয়ণ প্রকল্প-গুচ্ছগ্ৰাম পরিদর্শন , মানসম্মত শিক্ষা, দুর্নীতিদমনসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি কার্যক্রম পরিদর্শন করেন। মতবিনিময় সভায় আগত সকলের বক্তব্য মনযোগ সহকারে শ্রবন করে সকল সমস্যার সমাধানের আশ্বাস প্রদান করেন। পরে তিনি সমাজ সেবার অধীনে অসহায়দের মাঝে সুদমুক্ত ঋনের চেক বিতরণ করা হয়েছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net