1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লালমনিরহাটে সার্কাসের হাতী লোকালয়ে এসে তান্ডব - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন আন্দালিব রহমান পার্থকে তথ্যমন্ত্রী করায় চট্টগ্রাম প্রেসক্লাব নেতৃবৃন্দকে মিষ্টিমুখ করালো বিজেপি জীবনের সর্বাবস্থায় রাসূলুল্লাহ (সা.) এঁর ‍সুন্নাহ অনুসরণ করতে হবে’ : মুফতি জসিমুদ্দীন তিন বছরেও আওয়ামীলীগের হামলার বিচার পাননি যুবদল নেতা ফিরোজ নবীনগরে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল লাকসামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে হাজারো মানুষের ঢল মাগুরায় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক, নারী অপহরণের চেষ্টা ব্যর্থ ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি হরমুজ প্রণালী চালুর আলোচনা: তেলের দাম ২ শতাংশ কমেছে চট্টগ্রামে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য শিক্ষা বিষয়ক সেমিনার-২০২৬’ অনুষ্ঠিত

লালমনিরহাটে সার্কাসের হাতী লোকালয়ে এসে তান্ডব

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।।
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩০৫ বার

লারমনিরহাটে পুনাক শিল্প পন্য মেলার দি লায়ন পুরুষ হাতী লোকালয়ে এসে তান্ডব চালিয়ে দুকানপাট ও গাছপালা ভেঙ্গে ফেলেছে।
সোমবার ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে শহরের সাহেব পাড়া রেলওয়ে ঈদগাহ মাঠ এলাকা থেকে দড়ি ছিঁড়ে বেরিয়ে এসে এমন তান্ডব চালায়।

হাতি পরিচালনাকারী মাহুতসহ সার্কাস দলের সদস্যরা একে শান্ত করতে ব্যর্থ হয়ে ফোন দেন ফায়ার সার্ভিসে। তারাও যেতে পারছেন না হাতিটির কাছে।
কিছুক্ষন তান্ডব চালানোর পর হাতিটি লোকালয় ছেড়ে রেলওয়ের একটি বিলে নেমে পড়ে।

এসময় হাতির মাহুত মো. মজিবর জানান, ‘নারী সঙ্গীর খোঁজে হাতিটি এমন বেপরোয়া হয়ে গেছে বলে তিনি দাবী করেন। একে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। চেতনানাশক ইনজেকশন পুশ করলে হয়তো নিয়ন্ত্রণে আনা যাবে। রংপুর বিভাগীয় বন কার্যালয়ে খবর দেয়া হয়েছে। তারা আসছেন বলেও তিনি জানান।

এদিকে এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে রেলওয়ের ওই বিলে পানিতে প্রায় ৫ঘন্টা হয় শান্ত অবস্থায় রয়েছে। পরিচালনাকারী মাহুত হাতিটি বাধাঁর চেষ্টা করছে।
লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, বিলের পানিতে হাতিটি এখন শান্ত অবস্থায় রয়েছে। এটি নিয়ন্ত্রণে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। হাতিটি কোনো মানুষকে আক্রমণ করেনি বলেও তিনি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net