1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সভাপতি রাশেল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খুটাখালী ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান  নোয়াখালীর সিনিয়র আইনজীবী এ্যাড. মোহাম্মদ ফারুকের ইন্তেকাল: আইন অঙ্গনে শোকের ছায়া  ঈদগাঁওয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদান ঈদগাঁওয়ে পথহারা শিশুকে পরিবারের কাছে ফিরিয়ে দিল পুলিশ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে নবনির্বাচিত দুই এমপির শপথ গ্রহণ মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে সোশ্যাল মিডিয়ার ভিডিওতে বিভ্রান্তি: সরল ইউপি প্যানেল চেয়ারম্যানের প্রতিবাদ ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন 

সভাপতি রাশেল, সাধারন সম্পাদক জাহাঙ্গীর খুটাখালী ৯নং ওয়ার্ড যুবলীগের সম্মেলন সম্পন্ন

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৭১ বার

হে যুবক এসো মোরা এগিয়ে যাই দৃপ্ত পদভারে, শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার দৃঢ় প্রত্যয়ে। এই বাহককে বুকে ধারন করে সাংগঠনিক অবকাঠামো জোরদার করার লক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে।

ইউনিয়নের থমতলা নুরানী মাদরাসা মাঠে সোমবার (১৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় ইউনিয়ন আওয়ামী যুবলীগ ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজনে করে।

ওয়ার্ড যুবলীগ নেতা বোরহান উদ্দিন রাশেলের সভাপতিত্বে ও যুবনেতা মিজানুর রহমান আকাশ ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় এতে উদ্বোধনী বক্তব্য রাখেন ইউনিয়ন যুবলীগ আহবায়ক তৌহিদুল ইসলাম মিটু।

অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন-ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম বেলাল আজাদ।

তিনি বলেন, গুজব রটিয়ে সরকারের উন্নয়ন কর্মসূচীকে বাধাগ্রস্ত করা যাবেনা। এসব ষড়যন্ত্র প্রতিহত করে জনসচেতনতা সৃষ্টি করতে যুবলীগের নেতা-কর্মীকে কাজ করতে হবে।

তিনি আরো বলেন, মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপে জড়িত এমন কোন যুবককে যুবলীগে স্থান দেওয়া হবে না। অপকর্ম প্রতিরোধে যারা ভুমিকা পালন করবে তারাই হবে যুবলীগের নেতা-কর্মী।

গ্রাম থেকে জেলা পর্যায়ে যুবসমাজের মাঝে সেতু বন্ধনের মাধ্যমেই কক্সবাজারে যুবজাগরণ সৃষ্টি করতেই চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন যুবলীগ ওয়ার্ড পর্যায়ে সম্মেলন ও কাউন্সিল করে নতুন নেতৃত্ব সৃষ্টি করে যাচ্ছে। গ্রামের যুবক যাঁরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বাসী এবং দেশের উন্নয়ন তরান্বিত করতে চায় তাদেরকে যুবলীগের পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানান তিনি।

একই সাথে বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রায় সামিল হওয়ার আহবান জানিয়ে তিনি রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতিটি উন্নয়ন ঘরে ঘরে পৌঁছে দিতে যুবলীগ নেতৃবৃন্দকে দায়িত্ব নিয়ে এলাকার সমস্যা সমুহ চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেয়ারও অনুরোধ জানান।

সম্মলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আ’লীগ সহ সভাপতি সাঈদ মু. শাহজালাল।
অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপজেলা যুবলীগ সহ সাধারন সম্পাদক ফোরকানুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াশিম আকরাম, আরফাত রানা, মোঃ ইমরান খাঁন, হেলাল উদ্দীন, সদস্য মাহাবুবুল হাসান সাকিব, নুরুল আমিন ও সজিবুর রহমান নয়ন বক্তব্য রাখেন।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্মেলনে প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে খুটাখালী ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি পদে বোরহান উদ্দিন রাশেল ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর আলমকে ঘোষণা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net