1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রী'র অনশন ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
টাকা ছাপতে এক বছরে খরচ বেড়েছে ২২৪ কোটি টাকা কুমিল্লায় বাস খাদে পড়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজের ২০ শিক্ষার্থী আহত চন্দনাইশে বন্যাদুর্গত শিশু, প্রতিবন্ধী ও এতিমদের মাঝে সাহায্য সামগ্রী বিতরণ  দুর্ঘটনার ৫ দিন পর হাটহাজারী কলেজ শিক্ষার্থী মাহিনের মৃত্যু মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার আপিলের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড মাগুরায় গুদামে অভিযান, ৩২৮ বস্তা সার জব্দ; আটক -২ হাতিয়ায় ২০০০ লিটার চোরাই ডিজেল ও মবিল জব্দ, গ্রেফতার ১ মাগুরায় অবৈধ ভাবে সার মজুদ রাখার দায়ে দুই জনের নামে মামলা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মৎস্য প্রজেক্ট থেকে ২০ মণ মাছ চুরির অভিযোগ 

স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে স্ত্রী’র অনশন !

ঠাকুরগাঁও প্রতিনিধি:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩৫০ বার

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রীর মর্যাদা পেতে স্বামীর বাড়িতে ৩ দিন ধরে অনশন করছে ঝর্ণা রাণী নামে এক যুবতী।

ঝর্ণা রাণী রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামের রাজেন্দ্রনাথ রায়ের মেয়ে।

সোমবার (২৮ ফ্রেরুয়ারী) উপজেলার ৯নং সেনগাঁও ইউনিয়নের কানারী গৌসাইপুর গ্রামে সরেজমিনে গেলে এই অনশনের চিত্র চোখে পড়ে।

আইন অনুযায়ী হিন্দু বিবাহ বন্ধনে বিয়ের ৩’মাস অতিবাহিত হলেও স্বীকৃতি দিচ্ছেন না তার স্বামী ও তার পরিবার। তাই এই অনশন করছেন ঝর্ণা রাণী।

জানা গেছে, কানারী গোসাইপুর গ্রামের সত্যেন্দ্রনাথের ছোট ছেলে কমলা কান্তের সাথে গত বছরের ১৯’নভেম্বর হিন্দু বিবাহ রেজিস্ট্রার হয় কমলাকান্ত ও ঝর্না দম্পতির।

বিয়ের পর থেকেই কমলাকান্তের বড় ভাই জ্যোতিসের কু’পরামর্শে ও পারিবারিক চাপে সমস্ত যোগাযোগ বন্ধ করে করে দেন কমলাকান্ত এমনটাই বলে জানান অনশনকারী ঝর্ণা রাণী।

স্ত্রীর স্বীকৃতির দাবিতে অংশনকারী ঝর্ণা রাণী জানান, কমলা কান্ত’র পরিবার মেনে নিচ্ছে না পুত্রবধু হিসেবে। আমাকে তারা মারপিট করছে এবং কমলার বড় ভাই পীরগঞ্জ উপজেলার জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা জ্যোতিষ রায় তাকে বিভিন্ন রকম হুমকিসহ অপবাদ দিচ্ছে।

এ বিষয়ে কমলা কান্তের ভাই জ্যোতিষ রায় বলেন, অনেক ভেজালে আছি দাদা। আমরা বিষয়টি আপোষ করার চেষ্টা করছি। যে টাকা যৌতুক দিয়েছিল তারা সেগুলো উপজেলা চেয়ারম্যানের কাছে আমরা জমা দিয়েছিলাম তারা টাকাটা ফেরত নিয়ে গেছে।

এ বিষয়ে সেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান জানান, আমরা এই বিষয়টি রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের চেয়ারম্যানসহ সমাধান করার চেষ্টা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net