1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হে পাওনাদার... - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১  স্বপ্নবুননের ঠিকানা ছাত্রী হোস্টেল নিরাপত্তা ব্যবস্থার আধুনিকায়নে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প আজ মন্ত্রিসভায় উঠছে নবম জাতীয় পে-স্কেলের চূড়ান্ত প্রস্তাব প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬ রাজউকের নির্দেশ অমান্য করে ইস্টার্ন হাউজিংয়ে ফের নকশাবহির্ভূত নির্মাণের অভিযোগ সৌদিতে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবককে গুলি করে হত্যা  ফেরদৌস স্টিল ইয়ার্ড দুর্ঘটনায় দায়ীদের শাস্তি ও নিহত-আহত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবর স্কপের স্মারকলিপি প্রদান নোয়াখালীর চৌমুহনীতে দুই আবাসিক হোটেলে ডিবির অভিযান: গ্রেপ্তার ৮  চট্টগ্রামে অধিকারের মানববন্ধনে বক্তারা: গুমের সংস্কৃতি থেকে এখনো বের হতে পারিনি রাষ্ট্র

হে পাওনাদার…

© উত্তম অরণ
  • আপডেট টাইম : বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২
  • ৫৯৫ বার

টাকাই সব, টাকাই অভাব
টাকার অভবেই আমি দেনাদার
অভিশাপ দাও আমায়
যেন জ্বলে পুড়ে যাই
হে পাওনাদার…!

চুরি করা হবে না আমার
সে আমার শিক্ষায় নেই
যারা চুরি করেছে আমার সব
তাদের এখন খুঁজি না আর
অভিশাপ দেই না এখন
তোর অভিশাপ নিয়েই মরে যাই
হে পাওনাদার…!

আমি তো সরকারি কর্মচারী নই
ঘুষ খেয়ে পরিশোধ করে দেবো
তোদের সকল দেনা পাওনা
অভিশপ্ত হয়ে বেঁচে আছি আজো
হে পাওনাদার…!

প্রিয়তমা হারিয়ে গেছে
গেছে হাজার বছরের সংসার
শান্তি অশান্তির বেড়াজালে
মনের শান্তি গেছে হারিয়ে
ওসব নিয়ে ভাবিনা এখন
দেখি, চারিদিকে সব পাওনাদার
আর আমিই একমাত্র দেনাদার।

পৃথিবীতে আমার মত দেনাদার
আর একটাও খুঁজে পাবে না
যে হারিয়ে ফেলেছে বিশ্বাস
হারিয়ে ফেলেছে হাজার আশ্বাস
তাই অভিশাপ দাও আমায়
যেন জ্বলে পুড়ে হারিয়ে যাই
হে পাওনাদার…!

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net