1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
- দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ এস.এম.জাকির।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৮৬ বার

দীর্ঘ ১ বছর পর আটক হল আসামী
চন্দনাইশ পৌরসভা নির্বাচনে রবিউল হত্যা মামলার
২ আসামী আটক

চট্টগ্রাম চন্দনাইশ পৌরসভা নির্বাচনে গত বছর ১৪ ফেব্রুয়ারি দুপুরে গোলাগুলির ঘটনা
দেখতে গিয়ে গুলিবিদ্ধ হওয়া কলেজ ছাত্র রবিউল ইসলাম (১৮) গত বছর ২১
ফেব্রুয়ারি সকালে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত
হাবিবুল ইসলাম পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া শাহ মাছুম ফকির পাড়ার আনোয়ারুল
ইসলামের ছেলে বলে জানা যায়। সে গাছবাড়িয়া সরকারি কলেজের এইচএসসি
প্রথম বর্ষের ছাত্র ছিল। উল্লেখ্য যে, গত বছর ১৪ ফেব্রুয়ারি চন্দনাইশ পৌরসভার ৮
নম্বর ওয়ার্ডের দক্ষিণ গাছবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে একজন
কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা এলোপাতাড়ি গোলাগুলির ঘটনা দেখতে গিয়ে
রবিউল ইসলাম গুলিবিদ্ধ হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে চন্দনাইশ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে মুমুর্ষ অবস্থায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে দীর্ঘ ৮ দিন অজ্ঞান অবস্থায় চিকিৎসাধীন থাকাকালে গত বছর ২১
ফেব্রুয়ারি রবিউল মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ ব্যাপারে তার ছখিনা বেগম বাদী হয়ে
চন্দনাইশ থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সময় ধরে চন্দনাইশ থানা পুলিশ কোন
আসামী গ্রেফতার করতে না পারায় বাদীর আবেদনের প্রেক্ষিতে গত বছর ডিসেম্বর
মাসে মামলাটি আদালত সিআইডিতে প্রেরণ করেন। সিআইডি ইন্সপেক্টর গত ১৭
ফেব্রুয়ারী ঢাকার আশুলিয়া থেকে সন্দিগ্ধ আসামী মো. হাসান (৩০) কে আটক
করে। সে একই এলাকার মো. আবুল কালামের ছেলে। তার স্বীকারোক্তি মতে পৌরসভার
বুলার তালুক এলাকায় মো. ইদ্রিসের ছেলে মো. রাশেদ (২২) কে ১৯ ফেব্রুয়ারী দুপুরে
দোহাজারী দেওয়ানহাট এলাকা থেকে আটক করে। আটককৃতদের আদালতে প্রেরণ করা
হয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net