ঢাকা   ০৮:৫৬:১৭ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

ইসলামপুরে লবণের ওজন-মূল্যে কারসাঁজিতে ব্যবসায়ীদের অঘোষিত ধর্মঘট!

কক্সবাজার প্রতিনিধি।
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারি, ২০২২
  • ৬৬২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজারের শিল্প নগরী ইসলামপুর লবণ মিল মালিকদের কাছে জিম্মি হয়ে পড়েছে শতাধিক লবণ ব্যবসায়ী -আড়তদার।

এ কারনে চরম বিপাকে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারও বোট শ্রমিক। কারণে অকারণে লবনের দাম কম, ওজনে কারচুপিসহ নানা অভিযোগে অঘোষিত ধর্মঘটের ডাক দিয়েছে ইসলামপুর লবণ ব্যবসায়ী ও আড়তদার সমিতি।

২৭ ফেব্রুয়ারী (রবিবার) সকাল থেকে এ ধর্মঘট পালন করা হচ্ছে শিল্প নগরী ইসলামপুর লবণ মিল ঘাটে। এতে নদীতে আটকা পড়েছে দেড় শতাধিক লবণ বোঝাই বোট। এসব বোটে হাজার হাজার মন লবণ খালাসের অপেক্ষায় রয়েছে। কর্মহীন হয়ে পড়েছে দেড় শতাধিক বোট মাঝি ও হাজারো অধিক শ্রমিক।

ইসলামপুর লবণ আড়তদার ব্যবসায়ী সমিতির সভাপতি মহিউদ্দীন মুরাদ জানান, ইসলামপুর লবণ মিল মালিকরা দীর্ঘদিন ধরে ব্যবসায়ীদের সাথে প্রতারণা করে আসছে। এক মন লবণে পানি, মাটি বাদ দিয়ে ৪২ কেজি করে ওজন করার নিয়ম থাকলেও তারা ৫০ কেজি করে ওজন করে প্রতারিত করছে ব্যবসায়ী- আড়তদারদের। বর্তমানে চট্টগ্রাম -পটিয়ার চেয়ে ইসলামপুরে লবণের দাম ১শ টাকা কম দামে ক্রয় করছে মিল মালিকরা। এসবের কারণে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরো বলেন, এক মনে ৪২ কেজি এবং পাশ্ববর্তী মোকাম পটিয়া, চট্টগ্রামের সাথে সামঞ্জস্য রেখে আনলোড, পূর্ববর্তী দিন বাজার নির্ধারণ এবং লবনের গুনগত মান বিচার বিশ্লেষণ করে বাজার নির্ধারণ করার দাবি জানান। বিষয়টি সুরহা করতে কক্সবাজারের জেলা প্রশাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন ধর্মঘটকারীরা৷ নয় তো দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে, দেখা দিবে বিপর্যয়।

এদিকে অঘোষিত ধর্মঘটের কবলে পড়েছে দেড় শতাধিক বোটের মাঝি, হাজার হাজার শ্রমিক। তারা দ্রুত বিষয়টি সমাধানে এগিয়ে আসার অনুরোধ করেন। নয় তো তাদের পরিবার পরিজনদের অনাহারে থাকতে হবে বলে জানান বোট মাঝি ও শ্রমিকরা।

এসব বিষয়ে ইসলামপুর লবণ মিল মালিক সমবায় সমিতির সভাপতি শামশুল আলম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি ব্যবসায়ীক কাজে চট্টগ্রাম থেকে কক্সবাজারের দিকে রওনা দিয়েছেন বলে জানায়। অপরদিকে সাধারণ সম্পাদক মনজুর আলমের সঙ্গে কথা হলে তিনি এ বিষয়ে গণমাধ্যমে কোনো বক্তব্য দিতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি