1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুবিতে পাখির জন্য আবাসন তৈরি করল 'অভয়ারণ্য' - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

কুবিতে পাখির জন্য আবাসন তৈরি করল ‘অভয়ারণ্য’

সাঈদ হাসান
  • আপডেট টাইম : বুধবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪১৬ বার

পাখির নিরাপদ আবাসন তৈরির জন্য গাছে গাছে মাটির কলস স্থাপন ও গাছ পরিচিতি ফলক লাগিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য৷ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্ত্বরে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কার্যক্রমের শুরুতে সংগঠনের সদস্য ও শিক্ষকদের নিয়ে পরিবেশ সংরক্ষণ ও জীববৈচিত্র্য সম্পর্কিত এক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গাছে পাখির আবাসনের জন্য মাটির কলসি বেঁধে দেন তারা। পরে বৃক্ষ পরিচিতির জন্য ফলক লাগান বিভিন্ন গাছে।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি, সাধারণ সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আলী আহসান, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, পরিসংখ্যান বিভাগের প্রভাষক মুহাম্মদ মাহাবুব রহমান মানিক, প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক শারমিন রেজোয়ানা, সিএসই বিভাগের প্রভাষক নয়ন বণিকসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, ‘অভয়ারণ্য’ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র পরিবেশবাদী সংগঠন। বৃক্ষরোপণ, পাখির নিরাপদ আবাসন তৈরি ও লাল পাহাড়ে জীববৈচিত্র্য নিয়ে কাজ করে থাকে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net