1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হল লাকসামে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই  সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হল লাকসামে

এম,এ মান্নান কুমিল্লা বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ২৭৭ বার

দেশের সেরা রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’র নতুন আউটলেটের যাত্রা শুরু হল লাকসামে । সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় পৌর শহরের বাইপাস চৌরাস্তা চৌদ্দগ্রাম রোড এ. জি টাওয়ারে-এ নতুন এ আউটলেটের উদ্বোধন করা হয়।
সকাল ১১ টায় নানা আয়োজন ও মিলাদ মোনাজাতের মাধ্যমে লাকসাম শো-রুমের উদ্বোধন করেন মৌকরা দরবার শরীফের পীর আলহাজ্ব নেছার উদ্দিন ওয়ালীউল্লাহ্।

‘স্বপ্ন’ এর রিটেইল স্থাণীয় লাকসাম শাখার ডিলার মোঃ দলিলুর রহমান মানিকের তত্বাবধানে এ উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, লাকসাম দৌলতগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি তাবারক উল্লাহ কায়েস, নাঙ্গলকোট উপজেলা ভাইস চেয়ারম্যান ইউছুফ ভূঁইয়া, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম হিরা, কাউন্সিলর আব্দুল আজিজ, দৌলতগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বাবু পিন্টু সাহা, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, ব্যবসায়ী আলহাজ্ব আব্দুর রহমান ও হাজী জয়নাল আবদীন মেস্তরী, স্বপ্ন নামক প্রতিষ্ঠানটির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী, সাংবাদিক এবং লাকসাম-মনোহরগঞ্জের সার্বজনীন নেতৃবৃন্দ।

লাকসামে নতুন শো রুম উদ্বোধন উপলক্ষে কাস্টমারদের জন্য রয়েছে ১৪ -১৭ ফেব্রুয়ারী পর্যন্ত আকর্ষনীয় সব অফার। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। এছাড়া থাকছে ১০ থেকে ৭৫% নগদ মুল্য ছাড়।স্বপ্ন নামক প্রতিষ্ঠানটির কেন্দ্রীয়, বিভাগীয় ও জেলা কর্মকর্তারা জানান, আমরা আশা করছি, স্বাস্থ্যসম্মত এবং নিরাপদ পরিবেশে বাজার করার জন্য লাকসামের মানুষ ‘স্বপ্ন’তে নিয়মিত বাজার করবেন। স্থানীয়দের চাহিদার কথা মাথায় রেখে পণ্য রাখা হয়েছে, আমাদের আউটেলেটে। আমরা তাদের কাছ থেকে পরামর্শ এবং মূল্যায়নও আশা করব। গ্রাহকের চাহিদা ও সন্তুষ্টিকে সবসময় অগ্রাধিকার দেয় ‘স্বপ্ন’। এ ছাড়া গ্রাহকদের জন্য রয়েছে বিশেষ হোম ডেলিভারি সেবা। লাকসামে হোম ডেলিভারি নম্বর- ০১৩১৩০৫৪৯৮৬।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net